1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন

জুনিয়র-সিনিয়র দ্বন্দ্ব, সালাম না দেয়ায় যুবককে হত্যা

গাজীপুর প্রতিনিধি:
  • Update Time : শুক্রবার, ৫ ফেব্রুয়ারী, ২০২১
  • ১৯৭ Time View
ফাইল ছবি, সংগৃহীত।

গাজীপুর মহানগরে ‘বড় ভাইকে’ সালাম না দেয়ায় সাদেক আলী নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনার পর থেকে পলাতক রয়েছেন অভিযুক্ত ঘাতক কাওসার।

গতকাল বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে মহানগরের মধ্যছায়াবিথী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত যুবক সাদেক শেরপুর জেলার ঝিনাইগাতির বাঁকাকোরা গ্রামের মো. শাহ আলমের ছেলে। সে গাজীপুরের ছায়াবিথী এলাকায় ভাড়া বাসায় থেকে স্যানিটারি মিস্ত্রির কাজ করতেন।

অভিযুক্ত কাওসার গাজীপুর শহরের পশ্চিম ভুরুলিয়া এলাকার শফিকুল ইসলামের ছেলে।

আরও পড়ুন- পাকুন্দিয়ায় নিজ প্রতিষ্ঠান থেকে কাজীর ঝুলন্ত লাশ উদ্ধার

এ বিষয়ে গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, রাতে মধ্য ছায়াবিথী এলাকার একটি মুদি দোকানের সামনে অভিযুক্ত কাওসারের সাথে নিহত সাদেকের কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে সাদেকের গলায় আঘাত করেন কাওসার। পরে স্থানীয়রা গুরুতর অবস্থায় সাদেককে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে জুনিয়র-সিনিয়র দ্বন্দ্বে এ হত্যাকাণ্ড ঘটেছে। সালাম না দেয়ায় কাওসারের সঙ্গে সাদেকের দ্বন্দ্ব বেঁধেছিল। এরই জেরে সাদেককে হত্যা করেন কাওসার। তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান ওসি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved