ময়মনসিংহ জেলার গৌরীপুরে বাড়ি থেকে ডেকে নিয়ে হাসান মিয়া (১৬) নামে এক কিশোর শ্রমিককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহত হাসান মিয়া ভাংনামারী ইউনিয়নের লক্ষ্মীপুর দক্ষিণপাড়ার রাজু মিয়ার ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রী।
আরও পড়ুন- বালু তুলতে গিয়ে গর্তে পড়ে প্রাণ গেল শ্রমিকের
সংবাদ মাধ্যমে গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান আব্দুল হালিম সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করে স্থানীয়দের বরাত দিয়ে জানান, সন্ধ্যার পর উপজেলার লক্ষ্মীপুর দক্ষিণপাড়ার কিশোর হাসান মিয়াকে কে বা বা কারা বাড়ি থেকে ডেকে নিয়ে গলা কেটে হত্যা করে রাস্তার পাশে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা রাস্তার পাশে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছে। মরদেহ উদ্ধার করা হয়েছে।