1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন

গাইবান্ধায় শহীদ মিনারে মিলল ককটেল-ছুরি, আটক ২

গাইবান্ধা প্রতিনিধি
  • Update Time : রবিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২১
  • ১৫৬ Time View
প্রতীকী ছবি।

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনারে গতকাল শনিবার দিবাগত রাত ১২টায় ককটেল ও ছুরিসহ দুজনকে আটক করা হয়েছে। উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার এলাকার গরুহাটি থেকে তাদের আটক করা হয়েছে।

আটককৃতরা হলো- উপজেলার শ্রীমুখ গ্রামের সাহাবুল ইসলাম ও বার টিকরি গ্রামের মিলন মিয়া।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আফজাল হোসেন জানান, কড়া নিরাপত্তার মধ্যে প্রথম প্রহরে ভাষাশহিদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান ও পৌর মেয়র আতাউর রহমান সরকারসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী ও সাধারণ মানুষ।

আরও পড়ুন:- ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আত্মহত্যা করার সময় উদ্ধার স্কুল শিক্ষিকা

এ সময় শহীদ মিনারের পাশে একটি রিকশাভ্যানে বসে ছিলেন সাহাবুল ও মিলন। তাদের আচরণে সন্দেহ হয় সেখানে সাদাপোশাকে থাকা দুই পুলিশ কর্মকর্তার। পরে তাদের তল্লাশি করে তিনটি তাজা ককটেল ও একটি ছুরি উদ্ধার করা হয়। ককটেল দুটি নিষ্ক্রিয় করে তাদের পুলিশের হেফাজতে নেয়া হয়েছে।

আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুই ব্যক্তি শহীদ মিনারে উপস্থিত মানুষদের লক্ষ্য করে হামলার পরিকল্পনা করেছিলেন বলেও জানান ওসি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved