1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন

কোকো কোনও রাজনীতিবিদ ছিলেন না, ক্রীড়া সংগঠক ছিলেন: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : রবিবার, ২৪ জানুয়ারী, ২০২১
  • ২৯১ Time View
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: ইন্টারনেট।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অতি অল্প সময়ের মধ্যে ক্রীড়াঙ্গনে বিভিন্ন কাজের মাধ্যমে কোকো নিজেকে স্মরণীয় করে রেখেছেন। একজন আরাফাত রহমান কোকো সৃষ্টি হয়েছিলেন বাংলাদেশের উন্নয়নের জন্য, সৃষ্টি হয়েছিলেন ক্রীড়াঙ্গনের উন্নয়নের জন্য।

রবিবার (২৪ জানুয়ারি) সকালে আরাফাত রহমান কোকোর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানী বনানী কবরস্থানে মরহুমের কবর জিয়ারত শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকো কোনও রাজনীতিবিদ ছিলেন না, তিনি একজন ক্রীড়া সংগঠক ছিলেন।

আরও পড়ুন:- সিদ্ধিরগঞ্জে চাঁদা আদায়কালে গ্রেফতার ২

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, যুবদলের কেন্দ্রীয় সভাপতি সাইফুল ইসলাম নিরব, বিএনপির ক্রীড়া সম্পাদক আমিনুল ইসলাম, চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান ও ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলসহ শতাধিক নেতা-কর্মী।

উল্লেখ যে, ১৯৬৯ সালের ১২ আগস্ট তৎকালীন পূর্ব পাকিস্তানের (বর্তমান বাংলাদেশ) কুমিল্লায় আরাফাত রহমান কোকোর জন্ম। ২০১৫ সালের ২৪ জানুয়ারি মালয়েশিয়ায় হৃদরোগে আক্রান্ত হন আরাফাত রহমান কোকো। ওই দিন বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টার দিকে অসুস্থ অবস্থায় মালয়েশিয়ার ন্যাশনাল হাসপাতালে নেওয়ার পথে মাত্র ৪৫ বছর বয়সে মারা যান তিনি। পরে ২৮ জানুয়ারি তার মরদেহ দেশে আনা হয়। ওই দিনই বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়।

আরাফাত রহমান শর্মিলা রহমানকে বিয়ে করেন। তাদের দুই মেয়ে জাহিয়া রহমান ও জাফিয়া রহমান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved