কুষ্টিয়া জেলার মিরপুরের ট্রাকের ধাক্কায় চান্দু মল্লিক (৫৫) নামে এক ইটভাটা শ্রমিক নিহত হয়েছেন। আজ বুধবার (০৩ ফেব্রুয়ারি) সকালে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের নওয়াপাড়া বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহত চান্দু মল্লিক মিরপুর পৌরসভার নওয়াপাড়া গ্রামের মৃত আজিজুল মল্লিকের ছেলে।
আরও পড়ুন- কাশিয়াডাঙ্গায় বাসের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ইমামের মৃত্যু
জেলার মিরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মাফিজুর রহমান জানান, সকালে সাইকেলে যাওয়ার পথে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের নওয়াপাড়া বাজারের কাছে একটি বালি বোঝাই ট্রাক তাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ইটভাটা শ্রমিক চান্দু মল্লিক নিহত হন।
তিনি আরও জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে রেখেছেন। তবে এ ঘটনায় ট্রাকচালককে আটক করা যায়নি।