1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন

কিশোরগঞ্জে মাদক ব্যবসায়ী গ্রেফতার

কিশোরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১
  • ১৩৭ Time View

কিশোরগঞ্জ জেলার তাড়াইলে বিশেষ অভিযান চালিয়ে কাইয়ূম (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সোমবার (৮ মার্চ) রাত ৮ টা ৩০ মিনিটের দিকে উপ-পরিদর্শক (এসআই) রাজীব আহমেদ পিপিএম এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে উপজেলার রাউতি ইউনিয়নের কৌলিগাতী গ্রামের কাচা রাস্তার উপর থেকে কৌলিগাতী গ্রামের আব্দুল গনির ছেলে কাইয়ূমকে ৬০ পিছ ইয়াবাসহ গ্রেপ্তার করে তাড়াইল থানায় নিয়ে আসা হয়।

আরও পড়ুন- গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

এ বিষয়ে জেলা ডিবি পুলিশের এসআই রাজীব আহমেদ বলেন, মাদক ব্যবসায়ী কাইয়ূমের বিরুদ্ধে সোমবার রাতেই তাড়াইল থানায় ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬(১) এর ১০(ক) ধারায় মামলা রুজু করার পর আসামীকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়।

আজ মঙ্গলবার (৯ মার্চ) দুপুরে মাদক ব্যবসায়ী কাইয়ূমকে কিশোরগঞ্জ কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved