1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন

উপাচার্যের নেওয়ার মাধ্যমে বিএসএমএমইউ-তে শুরু টিকা কার্যক্রম

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী, ২০২১
  • ২১০ Time View
করোনার টিকা নিলেন বিএসএমএমইউ-এর উপচার্য ডা. কনক কান্তি বড়ুয়া। ছবি: সংগৃহীত

করোনা ভাইরাসের (কোভিড-১৯) টিকা দেওয়া শুরু হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ)। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়াকে টিকা দেওয়ার মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়।

আজ বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) ৯ টার দিকে এ টিকা দেওয়া শুরু হয়।

ভ্যাকসিন পয়েন্ট। ছবি: সংগৃহীত

টিকা নেওয়ার পর ডা. কনক কান্তি বড়ুয়া বলেন, আমাকে দেখে মানুষ আস্থা পাবে, সাহস পাবে। টিকা নেওয়াটা আমার সামাজিক, রাষ্ট্রীয় ও ব্যক্তিগত দায়িত্ব। এখানে আজ অনেক লোক জড়ো হয়েছেন।

আজ বিএসএমএমইউ-তে প্রায় ২০০ জনকে টিকা দেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. আতিকুর রহমান, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল জুলফিকার আহমেদ আমিনসহ শিক্ষক, চিকিৎসক, রেসিডেন্ট শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, আনসারসহ ২০০ জন নেবেন কোভিড-১৯ এর এই টিকা।

আরও পড়ুন- দেশের ইতিহাসে প্রথম করোনা টিকা নিলেন নার্স রুনু

এদিকে সবকিছু ঠিক থাকলে ফেব্রুয়ারির ৭ তারিখ থেকে সারা দেশে টিকাদান কার্যক্রম শুরু হবে। দেশের মানুষকে টিকা পেতে অনলাইনে নিবন্ধনের জন্য অ্যাপ ব্যবহার করতে হবে। করোনার টিকা নিতে আগ্রহী ব্যক্তিদের নিবন্ধন করতে হবে ‘সুরক্ষা’ নামক ওয়েব পোর্টালে (www.surokkha.gov.bd)। অ্যান্ড্রয়েড বা অ্যাপল প্লে-স্টোর থেকে সুরক্ষা মোবাইল অ্যাপ ডাউনলোড করেও করা যাবে নিবন্ধন।

এর আগে গতকাল রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু ভেরোনিকা কস্তাকে করোনা ভাইরাসের টিকা দেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশে বহু প্রতীক্ষিত টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। গতকাল বুধবার বিকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অনুষ্ঠানে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে প্রথম পাঁচ জনকে টিকা দেওয়া প্রত্যক্ষ করেন প্রধানমন্ত্রী। ওই পাঁচজনসহ গতকাল মোট ২৬ জনকে করোনা ভাইরাসের টিকা দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved