1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
আবার চালু অনলাইনে স্বাস্থ্য বুলেটিন - Globalprime24.com
বুধবার, ১০ জুন ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন

আবার চালু অনলাইনে স্বাস্থ্য বুলেটিন

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : রবিবার, ১৮ এপ্রিল, ২০২১
  • ১৩৭ Time View

সারাদেশে করোনা ভাইরাসের (কোভিড-১৯) দ্বিতীয় ঢেউয়ে শনাক্তের সাথে সাথে বাড়ছে মৃতের সংখ্যাও। দেশের করোনা ভাইরাস পরিস্থিতির সার্বিক বিষয় নিয়ে আট মাস পর আবারও অনলাইনে স্বাস্থ্য বুলেটিন চালু করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এই বুলেটিনে এসেছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র নাজমুল ইসলাম।

এর আগে গত ১৪ এপ্রিল স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম এক ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে বুলেটিন ফের চালু হওয়ার বিষয়টি জানিয়েছিলেন। সে ব্রিফিংয়ে তিনি বলেছিলেন, ‘জনগণের সামনে সঠিক তথ্য তুলে ধরতে সরকারের নির্দেশনায় আবার স্বাস্থ্য বুলেটিন প্রচার করা হবে। সপ্তাহে দুই দিন এটা করা হবে।’ যদিও কোন দুই দিন বুলেটিন প্রচার করা হবে তা নির্দিষ্ট করে বলেননি স্বাস্থ্যের ডিজি।

আরো পড়ুন: সারাদেশে শুরু করোনা ভাইরাসের ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ কার্যক্রম

গত বছরের ১১ আগস্ট সবশেষ স্বাস্থ্য বুলেটিন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা। সেই সময় করোনাকালে দেশের মানুষের বড় আগ্রহের জায়গা ছিল দুপুর আড়াইটার স্বাস্থ্য বুলেটিন। বুলেটিনে দেয়া হতো করোনা শনাক্তকরণ পরীক্ষা, আক্রান্তের সংখ্যা, মৃত্যুর সংখ্যা, সুস্থ হওয়ার সংখ্যা, হাসপাতালে শয্যা পরিস্থিতিসহ করোনা সম্পর্কিত বিভিন্ন তথ্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved