1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন

করোনাভাইরাসের আসল ছবি প্রকাশ, অবাক বিজ্ঞানীরা

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২০
  • ৮৫ Time View

সম্প্রতি আনুষ্ঠানিক নাম পেয়েছে করোনাভাইরাস। কোভিড-১৯ (Covid-19) নাম দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই নামেই এখন এটি পরিচিত পাবে। এরই ধারাবাহিকতায় এবার প্রকাশ পেলো করোনাভাইরাসের (কোভিড-১৯) ছবি। প্রাণঘাতী এই ভাইরাসের ছবি প্রকাশ করেছে মার্কিন গবেষকরা।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্সটিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (এনআইএআইডি) ছবিগুলো প্রকাশ করে। ল্যাবে উচ্চক্ষমতা সম্পন্ন স্ক্যানিং অ্যান্ড ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপ দিয়ে তারা করোনাভাইরাসের ছবি ধারণ করেন। এ ধরণের মাইক্রোস্কোপ খুব ছোট বস্তুর ছবি বিশদভাবে তুলতে পারে। করোনাভাইরাসের চিত্রগুলি সহজে দেখার জন্য রঙিন করেন গবেষকরা।

এনআইএআইডির মলিকিউলার প্যাথোজেনেসিস ইউনিটের প্রধান এমি ডি উইট প্রথমে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর লালা সংগ্রহ করেন। এরপর তা টেস্টটিউবে নিয়ে এলিজাবেথ ফিশারকে দেন। এই এলিজাবেথ ফিশার একজন মাইক্রোস্কোপ বিশারদ। তিনি মাইক্রোস্কোপের ওই নমুনা নিয়ে পরীক্ষা করলে তাতে জীবাণু ধরা পরে।

করোনা ভাইরাসের আসল ছবি প্রকাশ, অবাক বিজ্ঞানীরা

ল্যাবে ইলেকট্রন মাইক্রোস্কোপে করোনাভাইরাসের ছবি। ছবি: ব্লুমবার্গ

 

মাইক্রোস্কোপে করোনাভাইরাসের যে ছবি পাওয়া যায় তাতে অবাক হন ল্যাবের বিজ্ঞানীরা। কারণ ২০০২ সালের সার্স ও ২০১২ সালের মার্স ভাইরাসের সঙ্গে এটার অনেকটাই মিল রয়েছে।

বিজ্ঞানীরা বলছেন, এ ধরনের দ্রুত সংক্রমণযোগ্য ভাইরাসগুলো মাইক্রোস্কোপে প্রায় একইরকম দেখা যায়।

চীনের হুবেই প্রদেশের উহানে থেকে উৎপত্তি এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত এক হাজার ৫০০ জনেরও বেশি মানুষ মারা গেছে। বেশিরভাগ মৃত্যুই হুবেই প্রদেশের। চীনের বাইরে ফ্রান্স, হংকং, ফিলিপাইন এবং জাপানে চারজন মারা যান। সূত্র: ব্লুমবার্গ, বিবিসি, ইত্তেফাক।

করোনা ভাইরাসের আসল ছবি প্রকাশ, অবাক বিজ্ঞানীরা

ছবি: ব্লুমবার্গ

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved