তারকা থেকে সাধারণ মানুষ সবাই মজেছেন ভালোবাসা দিবসে। গত বছর এপ্রিলে রোশন সিংহকে বিয়ে করেছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী। বিয়ের পর প্রথম ভালোবাসা দিবস তাদের। তারপও মন ভাল নেই শ্রাবন্তীর।
কারণ হিসাবে এ অভিনেত্রী ভারতীয় সংবাদ মাধ্যমকে জানান, এমন একটি দিনেও শুটিংয়ে ব্যস্ত রয়েছেন তিনি। পুরী যাওয়ার কথা ছিল কিন্তু শুটিংয়ের কারণে সে পরিকল্পনা বাদ দিতে হয়েছে।
অভিনেত্রী বলেন, কিছুটা খারাপ লাগছে। সব পরিকল্পনা হয়ে গিয়েছিল। কিন্তু ওই যে, পেশাদারিত্ব। সে থেকে আর বেরোবেন কী করে। তাই বাধ্য হয়ে সব বাদ দিতে হলো।
তাহলে রোশনের সঙ্গে একটু ঘুরতে যাওয়া হবে বা স্পেশাল সারপ্রাইজ থাকছে? এমন প্রশ্নে নায়িকা বলেন, শুটিং চলছে, দেখি যদি কিছু করা যায়।
তবে উল্টো প্রশ্ন ছুড়ে শ্রাবন্তী বলেন, প্রেমের আবার আলাদা দিন হয় নাকি? আমার আর রোশনের কাছে সব দিনই ভালোবাসা দিবস। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।