1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন

সেই সঞ্জীব চাওলাকে ফেরানো হলো ভারতে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২০
  • ৮২ Time View

মনে আছে দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক হ্যান্সি ক্রোনিয়ের কথা? ম্যাচ পাতানোর অভিযোগে নিষিদ্ধ হওয়ার পর এক বিমান দুর্ঘটনায় মারা যান এই তারকা ক্রিকেটার। সেই হ্যান্সি ক্রোনিয়ে ও কয়েকজন বুকির মধ্যে মূল সংযোগ হিসেবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তার নাম সঞ্জীব চাওলা। ২০০০ সালে ম্যাচ পাতানোর দায়ে অভিযুক্ত জুয়াড়ি সঞ্জীবকে দীর্ঘ ২০ বছর পর অবশেষে লন্ডন থেকে দেশে ফিরিয়ে আনতে সফল হলো ভারত সরকার।

এনডিটিভির খবরে জানানো হয়, ২০০০ সালে সঞ্জীবের বিরুদ্ধে হওয়া মামলায় তিহার জেলে নেয়ার আগে তাকে বাধ্যতামূলক কিছু মেডিক্যাল পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে। এরপর ব্রিটিশ আদালতকে দেয়া আশ্বাস অনুসারে তাকে তিহার জেলে পুলিশি হেফাজতে রাখার কথা।

মামলার বিচারকাজ পরিচালনার জন্য যুক্তরাজ্য থেকে সঞ্জীবকে ভারতে ফিরিয়ে আনার পদক্ষেপের বিরুদ্ধে দেয়া রায়কে বাতিল করে ওয়েস্টমিনস্টারের ম্যাজিস্ট্রেট আদালত এর পক্ষে রায় দিলে গত বছরের মার্চ মাসে ব্রিটিশ স্বরাষ্ট্র সচিব তাকে দেশে ফিরত পাঠাতে রাজি হন।

মামলার অভিযোগপত্র অনুসারে, ২০০০ সালের ফেব্রুয়ারি-মার্চে সাউথ আফ্রিকান ক্রিকেট দলের ভারত সফরে খেলা পাতানোর ষড়যন্ত্রে কেন্দ্রীয় ভূমিকা পালন করেন সঞ্জীব চাওলা।

যুক্তরাজ্যের আদালতের নথিপত্র অনুসারে, সঞ্জীব চাওলা একজন ভারতীয় ব্যবসায়ী। ১৯৯৬ সালে ব্যবসায়িক ভিসায় যুক্তরাজ্য যান তিনি। এরপর ২০০০ সালে অভিযোগ ও মামলার প্রেক্ষিতে তার ভারতীয় পাসপোর্ট বাতিল করা হলে যুক্তরাষ্ট্রের পাসপোর্ট পান তিনি। বর্তমানে সঞ্জীব কুমার চাওলা একজন ব্রিটিশ নাগরিক। খবর ইত্তেফাক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved