1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন

করোনাভাইরাস নিয়ে ডোনাল্ড ট্রাম্পের ‘গরম তত্ত্ব’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২০
  • ৬৫ Time View
মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত।

বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের প্রতিষেধক আবিষ্কারে বিজ্ঞানীরা দিনরাত মাথার ঘাম পায়ে ফেলছেন। এর মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, গ্রীষ্মকাল এলে করোনাভাইরাস এমনিতেই দূর হয়ে যাবে।

সোমবার হোয়াইট হাউসে গভর্নরদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানান, চলতি সপ্তাহে তিনি চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে ফোনে ‘গরমকাল আসলেই ভাইরাস চলে যাবে’ বলে আশ্বস্ত করেছেন।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘তাপ এ ধরনের ভাইরাস মেরে ফেলতে পারে। এটা একটা ভালো দিক।’ খবর সিএনএনের।

মূলত ট্রাম্প তার ‘করোনাভাইরাসের গরম তত্ত্ব’ প্রথমবার প্রকাশ করেছিলেন গত সপ্তাহের এক টুইটে। তার দাবি, এপ্রিল মাসের দিকে গরম আসার সঙ্গে সঙ্গে করোনাভাইরাসের প্রাদুর্ভাব চলে যাবে বলে মনে করছেন অনেকেই। তবে মার্কিন প্রেসিডেন্টের এমন ধারণার সঙ্গে একমত নন বিশেষজ্ঞরা।

টেক্সাসের বেলর কলেজ অব মেডিসিনের ন্যাশনাল স্কুল অব ট্রপিক্যাল মেডিসিন বিভাগের ডিন ড. পিটার হোটেজ বলেন, বসন্ত-গ্রীষ্মের সময় এসব (করোনাভাইরাস সংক্রমণ) নেমে যাবে এটা মেনে নেয়া হবে খামখেয়ালি ব্যাপার। ঋতুভিত্তিক বিষয়টি আমরা ঠিক বুঝি না।

ভ্যান্ডারবিল্ট ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারের সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. উইলিয়াম শ্যাফনার বলেন, তার (ট্রাম্প) আশাই আমাদের আমাদের আশা। তবে এটা (করোনাভাইরাস) সেভাবে (গরমকালে চলে যাবে) কাজ করবে এ ধরনের কোনো জ্ঞান আমাদের নেই।

গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে শনাক্ত হওয়ার পর থেকে করোনাভাইরাসে প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। চীনে এ পর্যন্ত ৪২ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন, মৃতের সংখ্যাও হাজার ছাড়িয়েছে। তবে প্রেসিডেন্ট ট্রাম্পের মতে, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে ‘খুব ভালো’ কাজ করছে চীন। খবর যুগান্তর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved