কলকাতার এই সময়ের অভিনেত্রী বিবৃতি চট্টোপাধ্যায়। নির্মাতা অরিন্দম শীলের ‘ব্যোমকেশ গোত্র’ দিয়ে বড়পর্দায় যাত্রা শুরু করেছিলেন তিনি। এ অভিনেত্রীর ডায়েটের দিকে তাকালে, চোখ কপালে উঠতে বাধ্য। তিনি নাকি মাসের মধ্যে ২৫ দিনই হাওয়া খেয়ে থাকেন!
বিবৃতি বলেন, মাসের ২৫ দিন মোটমুটি হাওয়া খেয়ে থাকি। খুব যদি খিদে পেয়ে যায় তাহলে আমন্ড, কিসমিস এসব খাই। তেল-মশলা দেয়া খাবর খাই না। আর বাকি ৫ দিন নিজের যা মন চায়, তাই খাই। বিরিয়ানি, চাউমিন, মোমো সব খাই।
বিবৃতি ছোটবেলা থেকেই নাচতে ভালোবাসেন। সেই নেশা বা ভালোলাগা এখনো রয়েছে তার। তাই বাড়িতে সময় পেলেই গান চালিয়ে নিজের মতো কোরিওগ্রাফি করে নাচতে শুরু করেন বিবৃতি।
মুম্বাইয়ে বেশ কিছুদিন কাজের সূত্রে থাকতেন তিনি। বেশিরভাগ সময়েই একা থাকতে হতো। কাজেই সেই সময় ওয়েব সিরিজ দেখার নেশা শুরু হয়েছিল। সেই নেশা কিন্তু এখনো কাটেনি এই অভিনেত্রীর।
সামনেই ভ্যালেন্টাই’স ডে। তবে বিবৃতি এই বিশেষ দিনে তার আসন্ন ছবি ‘ভটভটি’র প্রচারেই ব্যস্ত থাকবেন। তবে ব্যক্তিগত জীবনের সম্পর্ক নিয়ে অভিনেত্রী বলেন, ব্যক্তিগত জীবন নিয়ে এই মুহূর্তে কিছু বলার মতো নেই। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।