1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন

করোনাভাইরাস: জাপানের ক্রুজ শিপে আক্রান্ত ১৩৬

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২০
  • ৭২ Time View

জাপানে কোয়ারান্টাইন করে রাখা ক্রুজ শিপ ডায়মন্ড প্রিন্সেসে আরও ৬৬ জন নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এনিয়ে জাহাজের ৩,৭১১ আরোহীর মধ্যে ১৩৬ জন নভেল করোনাভাইরাসে আক্রান্ত হলেন। 

নতুন আক্রান্ত ৬৬ জনের মধ্যে ১১ জন মার্কিন নাগরিক বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট।

ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, জাহাজের ভারতীয় ক্রুরা সাহায্যের আবেদন জানিয়েছেন। ক্রু বিনয় কুমার সরকার (৩১) বলেন, “জাহাজটিতে ১৬০ জন ভারতীয় ক্রু আছেন। তারা যাত্রীদের তিন বেলার খাবার তাদের রুমে পৌঁছে দিচ্ছেন। তবে সবাই শঙ্কার মধ্যে আছে। কে এর পর সংক্রমিত হয়”।

হংকংয়ের এক যাত্রী করোনাভাইরাসে আক্রান্ত হলে ক্রুজ শিপটিকে ১৪ দিনের জন্য জাপানের ইয়োকোহামা বন্দরে কোয়ারান্টাইন করে রাখা হয়

জাপানের স্বাস্থ্যমন্ত্রী কাতসুনোবু কাতো আজ সোমবার জানান, ১৯ ফেব্রুয়ারি ক্রুজ শিপের কোয়ারান্টাইন সময় পার হবে। তবে যাত্রীদের কাছ থেকে করোনাভাইরাস যাতে জাপানে ছড়িয়ে না পড়ে সেজন্য সবাইকে পরীক্ষা করা হবে।

তবে পরে মন্ত্রিপরিষদ সচিব ইয়োশিহিদে সুগা জানান, সবাইকে করোনাভাইরাস পরীক্ষা করা কঠিন হতে পারে। তবে এর কোনো ব্যাখ্যা তিনি দেননি।

গত মাসে ইয়োকোহামা বন্দর থেকে যাত্রা করে ডায়মন্ড প্রিন্সেস জাহাজটি দক্ষিণ জাপান, হংকং, ভিয়েতনাম ও তাইওয়ান হয়ে আবার ইয়োকোহামায় ফেরে।

এদিকে, হংকংয়ে চার দিন কোয়ারান্টাইন থাকার পর একটি ক্রুজ শিপের আরোহীদের জাহাজ ছাড়ার অনুমতি দেয়া হয়েছে।

ওয়ার্ল্ড ড্রিম জাহাজটিতে ৩,৬০০ আরোহী ছিলেন। করোনাভাইরাস পরীক্ষা করে তাদের মধ্যে এর সংক্রমণ পাওয়া যায়নি। খবর ডেইলি স্টার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved