স্টান্ট করতে গিয়ে গুরুতর আহত হলেন বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি। সম্প্রতি ভোপালে ‘ভূজ: দ্য প্রাইড অফ ইন্ডিয়া’র একটি অ্যাকশন-দৃশ্য শুটিং করতে গিয়ে গুরুতর আহত হন তিনি।
নোরা জানান, একটি দৃশ্যে তার কোনো সহ-শিল্পী ভুলবশত হাতে থাকা বন্দুকটি ছুঁড়ে দেন। সেটি সোজা গিয়ে লাগে নোরার কপালে। কপালের অনেকটা অংশ কেটে গিয়ে রক্ত বের হয়। কিন্তু পরিচালকের হাতে সময় খুব কম ছিল আর শুটিং নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতেই হত। সে জন্যই নোরা কাজ থামাননি।
এই ছবিতে নোরা ছাড়াও মুখ্য চরিত্রে আছেন অজয় দেবগন, সোনাক্ষী সিনহা, সঞ্জয় দত্ত প্রমুখ।খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।