1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন

সকল আইন বিএনপির কাছে কালো মনে হয়: আইনমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২০
  • ২৬৬ Time View
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। ছবি-সংগৃহীত।

আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, ‘উনারা (বিএনপির নেতারা) আইন বুঝুক আর না বুঝুক, যেটা আমরা করি এটা তাদের কাছে কালো আইন বলে মনে হয়।’ সম্প্রতি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিভিন্ন স্বায়ত্তশাসিত সংস্থার উদ্বৃত্ত অর্থ সরকারি কোষাগারে জমা রাখার জন্য সংসদে যে আইন পাস হয়েছে তাকে কালো আইন বলে মন্তব্য করায় বিএনপির নেতাদের উদ্দেশে আইনমন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বিএনপির নেতাদের উদ্দেশে আরো বলেন, ‘আপনারা (বিএনপি) আইনটি পড়ন এবং বুঝুন।’ শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলস্টেশন চত্ত্বরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এদিকে ষ্টেশনে উপস্থিত আওয়ামী লীগের নেতাকর্মীরা আনিসুল হককে আসন্ন আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে সভাপতি হওয়ার দাবি জানালে তিনি সভাপতি হতে অনীহা প্রকাশ করে নেতাকর্মীদের উদ্দেশে বলেন,‘আমি আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি হবো না, সদস্য হয়ে থাকতে চাই।’

এ সময় উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কাশেম ভূঁইয়া, কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান রাশেদুল কাওসার ভূঁইয়া জীবন, আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ মো. জয়নাল আবেদীন, আখাউড়া পৌরসভার মেয়র মো. তাকজিল খলিফা কাজল, জেলা পরিষদ সদস্য আতাউর রহমান নাজিম, মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন সফিক আলেয়া, উপজেলা যুবলীগ নেতা মো.আল-আমিন মোল্লা, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাবুদ্দিন বেগ সাপলু ও সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন নয়ন প্রমুখ। খবর ইত্তেফাক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved