1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:২৮ অপরাহ্ন

করোনাভাইরাস: চীন থেকে বাংলাদেশিদের ফিরিয়ে আনা যাচ্ছে না যে কারণে

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২০
  • ৬৪ Time View
করোনাভাইরাস
করোনাভাইরাসের সংক্রমণ থেকে নিজেদের রক্ষায় মাস্ক পরে চলাফেরা করছেন চীনের অধিবাসীরা। ছবি: রয়টার্স।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন জানিয়েছেন, চীনের উবেই প্রদেশে আটকা পড়া ১৭১ জন বাংলাদেশিকে বিমানের ব্যবস্থা করতে না পারায় ফিরিয়ে আনা যাচ্ছে না।

বিবিসি বাংলার সঙ্গে এক সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী জানান, এর আগে তিনশো জনেরও বেশি বাংলাদেশিকে উহান থেকে বিমানে করে নিয়ে আসার পর সেই পাইলট এবং ক্রুদের কেউই এখন কোথাও যেতে পারছে না। তাদেরও কোয়ারিনটিনে রাখা হয়েছে। অন্যদিকে বিমানটিকে জীবানুমুক্ত করা সত্ত্বেও সেটিকেও ব্যবহার করা যাচ্ছে না।

পররাষ্ট্রমন্ত্রী জানান, প্রায় পাঁচ হতে সাড়ে পাঁচ হাজার বাংলাদেশি পড়াশুনা এবং কাজের সুবাদে চীনে আছেন। এর মধ্যে উহান থেকে ৩১২ জনকে ইতোমধ্যে ফেরত আনা হয়েছে।

তিনি বলেন, “চীন সরকার উহান নগরী পুরোপুরি বন্ধ করে দিয়েছে। তখন উহানের এই বাংলাদেশি ছেলে-মেয়েরা আমাদের অনুরোধ করার পর আমরা চীনের সঙ্গে আলাপ করে এদের ফিরিয়ে আনতে রাজী করাই। চীন রাজী হওয়ার পর আমরা দেশ থেকে একটা বিমান ভাড়া করে ওখানে পাঠাই এবং তাদের নিয়ে আসি।”

“কিন্তু উহান নগরীতে উবেই প্রদেশের আরও বিভিন্ন জায়গায় কিছু বাংলাদেশি ছাত্র রয়ে গিয়েছিল, যারা তখন আসতে চায় নি। তারা মনে করেছিল বাংলাদেশে গেলে বরং তাদের মাধ্যমে এই ভাইরাস ছড়িয়ে পড়ার আশংকা আছে।”

মন্ত্রী জানান, মোট ১৭১ জন বাংলাদেশি যারা প্রায় ২৩টি এলাকায় ছড়িয়ে ছিটিয়ে আছে, তারা এখন ফিরে আসতে চাইছে। কারণ চীনা কর্তৃপক্ষ তাদের কোথাও বেরুতে দিচ্ছে না। যদিও তাদের খাবার-দাবার চীনা কর্তৃপক্ষ নিয়মিত সরবরাহ করছে।

বিমান পাওয়া যাচ্ছে না

পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন জানান, আটকে পড়াদের ফিরিয়ে আনার ক্ষেত্রে প্রধান সমস্যা হচ্ছে কোন বিমান পাওয়া যাচ্ছে না।

“আমরা যে ফ্লাইটটি উহানে পাঠিয়েছিলাম, সেটির পাইলট এবং ক্রুরাও এখন কোয়ারিনটিনে। তারাও কোথাও আর তাদের পূর্ব নির্ধারিত ফ্লাইটে কাজ করতে পারছেন না। এমনকি বিমানটিকেও কোয়ারানটিনে রাখা হয়েছে।” খবর বিবিসি বাংলা। 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved