রাজধানী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪৬ দেশের মুদ্রাসহ মো. মিন্টু মিয়া নামে এক অবৈধ ডলার ব্যবসায়ীকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ (এএপি)। আজ শনিবার(২১ সেপ্টেম্বর) বিকালবেলা বিমানবন্দরের ২ নং ক্যানোপি এলাকা থেকে আটক করা হয় তাকে।
এএপির অতিরিক্ত এসপি (অপারেশন্স অ্যান্ড মিডিয়া) আলমগীর হোসেন গণমাধ্যমকে জানান আটক হওয়া মো. মিন্টু মিয়ার গ্রামের বাড়ি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলায়।
তিনি আরও বলেন, মো. মিন্টু মিয়া বিমানবন্দরের ২ নং ক্যানোপির পার্কিং এলাকায় যাত্রীদের কাছে ডলার লাগবে কিনা জিজ্ঞেস করে। কারো ডলার লাগলে বললে তার কাছ থেকে টাকা নেয় সে। এরপর ডলার এনে দেওয়ার কথা বলে সে পালিয়ে যেত। আটকের পূর্বে তার কাছে ৪৬ দেশের সচল-অচল মুদ্রা পাওয়া যায়। সে সাধারণত বিভিন্ন দেশের মুদ্রা দেখিয়ে সে যাত্রীদের আস্থা অর্জনের চেষ্টা করতো।