1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন

আবারও ঢালিউড সিনেমায় ঋতুপর্ণা

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২০
  • ১১১ Time View

গত সপ্তাহে ভারতীয় হাইকমিশনের আমন্ত্রণে ঢাকায় এসেছিলেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। আর তখনই নতুন চলচ্চিত্রের বিষয়টি চূড়ান্ত করেছেন এই তারকা।

এটি বাংলা ট্রিবিউনকে জানালেন এর নির্মাতা নার্গিস আক্তার। নাম চূড়ান্ত না হওয়া এ ছবিটি প্রযোজনা করবেন এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান।

নার্গিস আক্তার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘অনেক দিন যাবৎ ঋতুপর্ণার সঙ্গে চলচ্চিত্রটি নিয়ে কথা বলছি। গত সপ্তাহে আমরা বিষয়টি চূড়ান্ত করি। প্রাথমিকভাবে এর একটি নাম ভাবা হয়েছে। শিল্পীদের তালিকাও করা হয়েছে। তবে এগুলো চূড়ান্ত নয়।’
তিনি জানান, ছবিটিতে থাকবে নারীর আত্মসম্মানের গল্প। এটি একটি গবেষণাধর্মী চলচ্চিত্র হবে। রোজার ঈদের পর এর দৃশ্যধারণ শুরু হবে। আর এখন চলছে প্রি-প্রডাকশনের কাজ।

নার্গিস আক্তার আরও বলেন, ‘ছবিতে দুই বাংলার জনপ্রিয় আরও তারকা থাকতে পারেন। বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের জন্য ছবিটি বাংলা ও ইংরেজি দুই ভাষার তৈরি করা হবে।’

এদিকে আগামী এপ্রিলে আসছে এই নির্মাতার চলচ্চিত্র ‘যৈবতী কন্যার মন’। নাট্যাচার্য সেলিম আল দীনের অনবদ্য সৃষ্টিতে এটি নির্মিত হয়েছে।

খবর বাংলা ট্রিবিউন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved