1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন

বিয়ে রেখে ভোট দিতে লাইনে দাঁড়িয়ে বর

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২০
  • ৮২ Time View

বিয়ের সেরওয়ানি ও মাথায় পাগড়ি পরে ভোটকেন্দ্রে লাইনে দাঁড়িয়ে বর। সঙ্গে বরযাত্রীও আছেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, আজ দিল্লিতে সকাল ৮টা থেকে ভোট শুরু হয়েছে। ভোটগ্রহণ প্রক্রিয়া চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

এ নির্বাচনে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের তীব্র প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী সুনীল যাদব। কংগ্রেসের হয়ে এই আসনে দাঁড়িয়েছেন রমেশ সাব্বারওয়াল।

এদিন ভোটগ্রহণের আমেজের মধ্য দিয়েই দিল্লির এক নির্বাচনকেন্দ্রে বরযাত্রীসহ হাজির হয়েছেন বর।

সংবাদমাধ্যমগুলোকে সেই বর জানান, বিভিন্ন কারণে ও পণ্ডিতের নির্দেশে বিয়ের তারিখটি পেছাতে পারিনি। ৮ ফেব্রুয়ারিতেই ধার্য হয়। তাই বলে বিয়ে ভোট দেয়া থেকে বিরত রাখতে পারেনি। বিয়ে ও ভোট দুটের প্রস্তুতি নিয়েই ঘর থেকে বের হয়েছি। কনের বাড়ি যাওয়ার আগে পবিত্র এই কাজটি সেরে নিলাম আমরা।

ইতিমধ্যে বর ও তার সঙ্গীদের ভোট দেয়ার ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করেছেন অনেকে।

নতুন জীবন শুরুর আগে বর প্রতিনিধি বাছাইয়ের দায়িত্ব পালন করেছেন বলে মন্তব্য করেছেন নেটিজেনরা।

অনেকেই লিখেছেন, আজ এই যুবক দুটো উৎসব পালন করলেন।

দিল্লি বিধানসভা নির্বাচনে এবার মূলত নরেন্দ্র মোদির বিজেপি বনাম অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টির (আপ) মধ্যে লড়াই চলছে।

এক দফায় ভোটগ্রহণ শেষে আগামী ১১ ফেব্রুয়ারি জানা যাবে দিল্লিবাসী আরও একবারের জন্য রাজ্যের দায়িত্ব আম আদমি পার্টির (এএপি) হাতে তুলে দেবেন, নাকি দীর্ঘ ২১ বছর পর দিল্লি দখল করবে বিজেপি।খবর যুগান্তর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved