1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন

ট্রাম্পের বিরুদ্ধে তিনটি মামলা করবে ইরান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২০
  • ৭৪ Time View
ইরানের পররাষ্ট্র মন্ত্রী মোহাম্মদ জাভে জারিফ। ছবি: সংগৃহীত।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অর্থনৈতিক, সামরিক এবং সাংস্কৃতিক সন্ত্রাসবাদের জন্য আলাদা তিনটি মামলা করা হবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ এ কথা বলেছেন।

লেবাননের আল মায়াদিন নিউজ নেটওয়ার্ককে দেয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। বৃহস্পতিবার জারিফের এ সাক্ষাৎকার প্রচারিত হয়।

তিনি বলেন, গত ৩ জানুয়ারি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি নির্দেশে সার্কিন সেনারা ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র কুদস ফোর্সের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা করেছে। এটি পরিষ্কারভাবে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ।

এক প্রশ্নের জবাবে জাওয়াদ জারিফ বলেন, ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক সন্ত্রাসবাদের জন্য এখন ট্রাম্প অভিযুক্ত। একইভাবে তিনি সাংস্কৃতিক সন্ত্রাসবাদে মদদ দিয়েছেন। ডোনাল্ড ট্রাম্প আমাদের ঐতিহাসিক সাংস্কৃতিক স্থাপনাগুলোর ওপর হামলা চালানোর হুমকি দিয়েছেন। এটি রাষ্ট্রীয় সন্ত্রাসবাদেরই অংশ।

জারিফ আরও বলেন, এই তিনটি অভিযোগে ইসলামি প্রজাতন্ত্র ইরান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা করার প্রক্রিয়া এগিয়ে নেবে। বর্তমান সময়ে বিশ্ব জনমতের সামনেই ট্রাম্প এই তিনটি অপরাধ করেছেন। ইনশাল্লাহ এই বিষয়গুলো নিয়ে আমরা আন্তর্জাতিক আইন কর্তৃপক্ষের সঙ্গে কাজ করব। পার্স টুডে, ইত্তেফাক

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved