1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন

চলে গেলেন রক গিটারিস্ট ইভান ক্রাল

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২০
  • ১২৫ Time View

চেক প্রজাতন্ত্রের রক গিটারিস্ট, গীতিকার ও প্রযোজক ইভান ক্রাল মারা গেছেন। প্যাট্টি স্মিথ, ইগি পপ ও ডেভিড বোয়ির সঙ্গে গীটার বাজাতেন ক্রাল। তার বয়স হয়েছিল ৭১ বছর। প্রাগ উৎসবের আয়োজকগণ সোমবার এ কথা জানান।

তারা বলেন, ‘আমরা অত্যন্ত দুঃখিত, তবে নিশ্চিত যে, ইভান ক্রাল চলে গেছেন।’ ক্রালের স্ত্রী সিন্ডি হাডসন টুইটারে জানান, ক্রাল মিশিগানে তার বাড়িতে ক্যান্সারে মারা গেছেন।

ক্রাল ১৯৪৮ সালে জন্মগ্রহন করেন। ১৯৬৬ সালে কমিউনিস্টরা সাবেক চেকোস্লোভাকিয়ায় ক্ষমতা দখলের পর ক্রাল পিতামাতার সঙ্গে যুক্তরাষ্ট্রে চলে যান । তিনি তখন ইতোমধ্যেই তার দেশে একজন খ্যাতনামা সুরকার হয়ে উঠেছিলেন। তিনি ১৯৭৪ সালে ব্লন্ডির সঙ্গে গীটার বাজান। এর এক বছর পর তিনি প্যাট্টি স্মিথ দলে যোগ দেন।

ক্রাল ‘ডান্সিং বেয়ারফুটসহ’ প্যাট্টি স্মিথের বেশ কটি গান রচনা করেন। ১৯৮২ সালে মুক্তিপ্রাপ্ত বেরি লেভিনসনের ‘ডিনারসহ’ বেশ কটি চলচ্চিত্রেরও গান রচনা করেন তিনি। ১৯৮৯ সালে সাবেক চেকোশ্লোভিয়ায় কমনিস্ট শাসনের পতনের পর তিনি নিজ দেশে ফিরে আসেন। সূত্র: এএফপি,ইত্তেফাক

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved