1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন

নারীদের ফুটবল লিগ পেছালো ১৫ দিন

Reporter Name
  • Update Time : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২০
  • ১০০ Time View

৩১ জানুয়ারি মেয়েদের লিগ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু ঢাকার দুই সিটি নির্বাচনের কারণে নির্দিষ্ট সময়ে লিগ মাঠে গড়াতে পারেনি। নতুন সূচি অনুযায়ী আগামী ১৫ ফেব্রুয়ারি লিগ মাঠে গড়াবে। ৮ দলের ডাবল লেগ পদ্ধতির লিগ হবে কমলাপুর স্টেডিয়ামে।

রবিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) মহিলা উইং কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার বলেছেন, ‘আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে লিগ শুরু হবে। একটা মাঠেই খেলা হবে। হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে এখনই লিগ শুরু করা কঠিন। সেই পর্যায়ে দলগুলো এখনও যায়নি। আমরা একটা সময়ে সেই পর্যায়ে যাবো। তখন হোম ও অ্যাওয়ে পদ্ধতিতে খেলা হবে।’

দায়সারা আয়োজন কি না, এমন প্রশ্নে মাহফুজা বলেছেন, ‘দায়সারাভাবে হচ্ছে না। আপনাদের হয়তো তা মনে হতে পারে। লিগ প্রতিদ্বন্দ্বিতাপুর্ণ হবে। দায়সারাভাবে কেন করবো? এটা একসময় পেশাদার রূপ নেবে। আমরা সেটার জন্য কষ্ট করে যাচ্ছি।’

মিডিয়াকে সতর্কভাবে লেখার আহ্বান জানিয়েছেন বাফুফের এই সদস্য, ‘আপনারা মনে রাখবেন বাফুফে একা চাইলেই সবকিছু করতে পারে না। যারা স্টেক হোল্ডার তাদের সাপোর্ট দরকার। তাদের সাপোর্ট না পেলে বাফুফে অনেক কিছু করতে পারে না। দিনশেষে কিন্তু আপনারা বাফুফেকেই দোষেন (ব্লেম করেন)। এটা ঠিক না। আপনারা যখন নিউজ করবেন সবকিছু বিবেচনা করে করবেন।’

এই লিগে জাতীয় দলের অনেক খেলোয়াড়ই দল পাননি। তাদের জায়গা হচ্ছে গ্যালারিতে। তাই একটু পেছনেও ফিরে গেলেন এই কর্মকর্তা, ‘আপনারা দেখেছেন যখন গত বছরের জুলাই মাস থেকে লিগ আয়োজনের প্রক্রিয়া শুরু করলাম, তখন কেউই এন্ট্রি করেনি। আমাদের তরফ থেকে চেষ্টা কম করিনি। এখন পেশাদার দলগুলো যদি আসতো, ওরা কেউ বসে থাকতো না। আমার জানামতে আরও একটি ক্লাবের আসার কথা ছিল। কিন্তু দিন শেষে আসেনি। কারও সঙ্গে ঝগড়া কিংবা মারপিট করতে তো পারি না। ধৈর্য্য ধরেন। সামনের দিকে আরও ভালোভাবে লিগ হবে।’

খবর বাংলা ট্রিবিউন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved