1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন

না.গঞ্জের সিদ্ধিরগঞ্জে তানযীমুল উম্মাহ মাদরাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২০
  • ১১০ Time View

 

স্টাফ রিপোর্টার:

নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জের পাইনাদী নতুন মহল্লাস্থ তানযীমুল উম্মাহ মাদরাসা চিটাগাংরোড শাখার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার স্থানীয় মাঠে এ ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।

মাদরাসা প্রধান মনির হোসেন হেলালীর সঞ্চালনা ও তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ড. আবুল বুরহানের সভাপতিত্বে এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক মতিঝিল শাখার এজিএম সানোয়ার হোসেন, একুশে টেলিভিশনের সিনিয়র রিপোর্টার ও সিদ্ধিরগঞ্জ থানা প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা সৌরভ ইমাম, সিদ্ধিরগঞ্জ থানা প্রেস ক্লাবের সভাপতি হোসেন চিশতী সিপলু, নারায়ণগঞ্জ জেলা জজ কোর্ট এর অন্যতম আইনজীবী এডভোকেট মুহাম্মাদ নিজাম উদ্দিন, প্রকৌশলী আবুল বাশার, শেখ মেহেদী হাসান, মোহাম্মাদ আলী আজম খান, কাজী মাওলানা রফিকুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মোরশেদ আলম, মোঃ আনোয়ার হোসাইন, নাজির আহাম্মাদ ও ইঞ্জিনিয়ার মিজানুর রহমান, মাদরাসার কো-অর্ডিনেটর মুহাম্মাদ হাবিবুর রহমান ও সকল শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীবৃন্দ, অভিভাবকবৃন্দ।

সকাল ৮টায় মাদরাসার ছাত্র জাবের হোসাইন এর কণ্ঠে কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। বিভিন্ন শ্রেণির ছাত্রদের অংশগ্রহণে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলন, তানযীমুল উম্মাহর সংগীত, হদর তিলাওয়াত, ইসলামী সংগীত, মেহমানদের আলোচনা শেষে ব্যাঙ লাফ, ৫০ মিটার, ১০০ মিটার, ২০০ মিটার দৌড়, মৎস শিকার, হাড়ি ভাঙ্গা, মোরগ লড়াই, ক্রিকেট টুর্নামেন্টসহ বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীদের খেলাধুলার মাধ্যমে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে যারা বিজয়ী হয়েছেন তাদেরকে পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার প্রদান করা হবে। বিজয়দেরকে অনুষ্ঠানের সময়সূচি পরে জানিয়ে দেয়া হবে বলে উল্লেখ করেছেন মাদরাসা প্রধান মনির হোসেন হেলালী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved