1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন

গানের জন্য ফারিয়ার ভারত সফর!

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২০
  • ৯৭ Time View

কখনও ভারতের আজমির শরিফ, কখনও উত্তর প্রদেশ আবার কখনও কলকাতা। শোনা যাচ্ছে, মুম্বাইতেও কিছু একটা করছেন নুসরাত ফারিয়া।

কী সেটা? না…, মাথা ঝাঁকিয়ে বললেন, ‘এখনই নয়। আর একটু সময় দিন।’
তার আগে সম্প্রতি ফারিয়ার ভারত সফরের কথা শোনা যাক।
২৭ জানুয়ারি উত্তর প্রদেশের মাঝহিয়া অঞ্চলের একটি মঞ্চ। সবাই অপেক্ষা করছেন, সেই মঞ্চে উঠবেন বাংলাদেশের মেয়ে ফারিয়া। অপেক্ষাটা বেশ কাজেই এলো বটে। কারণ, আসার পর নাচের পাশাপাশি বোনাস হিসেবে শুনিয়ে দিলেন নিজের গাওয়া গান ‘পটাকা’। এরপর?
দর্শকদের তুমুল উচ্ছ্বাস আর হাততালি। আছে এমন আরও কয়েকটি মঞ্চে যাওয়ার প্রস্তাব।
এরপর আবার ছুটেছেন কলকাতা, মুম্বাই, আজমির শরিফ।
কারণটা কিন্তু চলচ্চিত্র নয়, বরং গানই। আবারও গান! হ্যাঁ, আসছে নুসরাত ফারিয়ার দ্বিতীয় গান। আর ইতোমধ্যে হয়েছে গানের রেকর্ডিং। এখন চলছে এর ভিডিও ধারণ।
নুসরাত ফারিয়া বললেন, ‘আবারও আসছে ধামাকা। গাইছি আমি। তবে এটার জন্য আরও একটু সময় দরকার। আপাতত প্রযোজনা প্রতিষ্ঠানের কড়া বারণ আছে, এখন যেন এ বিষয়ে মুখ না খুলি। তবে এটা ঠিক, শিগগিরই আমার ভক্তদের  জন্য দ্বিতীয় গানটি প্রকাশ করতে যাচ্ছি।’
এদিকে ভারতে থাকলেও বাংলাদেশের কাজটা ঠিকই চলছে। ইতোমধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন শিহাব শাহীনের চলচ্চিত্র ‘যদি…কিন্তু…তবুও’-এর জন্য। যেখানে অপূর্বর বিপরীতে অভিনয় করছেন ফারিয়া।
জানালেন ভারত থেকে ফিরেই  শুরু করবেন কাজ। পাশাপাশি দীপংকর দীপনের ‘অপারেশন সুন্দরবন’-এর কাজ তো রয়েছেই।

খবর বাংলা ট্রিবিউন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved