1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন

চাঁদা না দেওয়ায় প্রবাসীকে কুপিয়ে হত্যা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২০
  • ১৮৫ Time View

চাঁদা না পেয়ে মুক্তার হোসেন নামে এক সৌদি প্রবাসীকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার সন্ধ্যায় কুমিল্লার আদর্শ সদর উপজেলার কালিরবাজার ইউনিয়নের আনন্দপুর গ্রামে এই ঘটনা ঘটে। হামলায় ওই প্রবাসীর অপর দুই ভাই মারাত্মক আহত হয়েছেন।

নিহত মুক্তার হোসেন সদর উপজেলার কালিরবাজার ইউনিয়নের আনন্দপুর গ্রামের মৃত আবদুল ওহাবের ছেলে। আহতরা হলেন- নিহত প্রবাসীর ভাই ইমাম হোসেন ও মো. খোকন মিয়া।

স্থানীয় সূত্র জানায়, আনন্দপুর গ্রামে বাড়ি তৈরি করছিলেন সৌদি প্রবাসী তিন ভাই। তাদের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে আসছিলেন স্থানীয় সন্ত্রাসী কালা ফিরোজ ও তিতাসসহ তাদের সহযোগীরা। কিন্তু চাঁদা না পেয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় ওই সন্ত্রাসীরা কুপিয়ে তিন ভাইকে আহত করে। এতে ঘটনাস্থলেই প্রবাসী মুক্তার হোসেনের মৃত্যু হয়। আহত অপর দুই ভাইকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাতে কোতোয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. বিল্লাল হোসেন জানান, মুক্তার হোসেন নামের প্রবাসী খুন হয়েছে বলে শুনেছি। ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। হত্যাকাণ্ডের বিস্তারিত কারণ এখনো জানা সম্ভব হয়নি।খবর ইত্তেফাক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved