1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন

টি-২০ সিরিজ শেষ আর্চারের

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২০
  • ১০৫ Time View

দক্ষিণ আফ্রিকা সফরের প্রথম টেস্ট খেলেই মাঠের বাইরে চলে যেতে হয় জোফরা আর্চারকে। খেলতে পারেননি শেষ তিন টেস্ট। যদিও প্রোটিয়াদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে ফেরার আশা করেছিলেন ইংলিশ পেসার। কিন্তু সেটি হচ্ছে না। কনুইয়ের চোটে কুড়ি ওভারের তিন ম্যাচের সিরিজ থেকেও ছিটকে গেছেন আর্চার।

দক্ষিণ আফ্রিকায় চার ম্যাচের টেস্ট সিরিজ ৩-১ ব্যবধানে জিতেছে ইংল্যান্ড। শেষ তিন টেস্টে খেলতে না পারলেও দলের সঙ্গে ছিলেন আর্চার। দেশে ফিরেছেন মঙ্গলবার। লক্ষ্য ছিল, কনুইয়ের চোট কাটিয়ে সামনের মাসের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আবার দক্ষিণ আফ্রিকার উড়ে যাওয়ার। কিন্তু ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) নিশ্চিত করেছে, টি-টোয়েন্টি সিরিজ খেলতে পারবেন না আর্চার, এখন তিনি সেরে ওঠার কাজ করবেন। তার বদলি হিসেবে ঘোষণা করা হয়েছে ডানহাতি পেসার সাকিব মাহমুদের নাম।

কুড়ি ওভারের আগেই তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ড। এই সিরিজে অবশ্য বিশ্রাম দেওয়া হয়েছিল বার্বাডোসে জন্ম নেওয়া আর্চারকে। ৪, ৭ ও ৯ ফেব্রুয়ারি হবে ওয়ানডে ম্যাচগুলো, আর টি-টোয়েন্টি সিরিজের ম্যাচ যথাক্রমে— ১২, ১৪ ও ১৬ ফেব্রুয়ারি।

এই সিরিজ তো শেষ হয়েই গেছে, এখন আর্চার মার্চের শ্রীলঙ্কা সফরে যেতে পারবেন কিনা, তা নিয়েও শঙ্কা জন্মেছে। ব্রিটিশ দৈনিক ডেইলি মেইলে লেখা কলামে আর্চার নিজেই দিয়েছেন সেরকম ইঙ্গিত। তবে স্পষ্ট জানিয়েছেন, টেস্ট ক্রিকেট থেকে কোনোভাবেই দূরে সরে যেতে চান না তিনি।

শোনা যাচ্ছিল, ইনজুরি ঝুঁকিতে ক্রিকেটের লম্বা সংস্করণ থেকে বিশ্রামে যেতে পারেন আর্চার। এ ব্যাপারে ইংলিশ পেসার লিখেছেন, ‘আমি কি টেস্ট ক্রিকেট খেলতে চাই? হ্যাঁ, অবশ্যই। আমি বেশ কয়েকটি মাইলফলক স্পর্শ করেছি, যেগুলো অর্জনের ইচ্ছা আমার ছিল। আমি খুব করে টেস্ট ক্রিকেট খেলতে চাই।’

খবর বাংলা ট্রিবিউন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved