1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন

কাজ করতে করতে মারা গেলেন লালমনিরহাটের জেলার

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২০
  • ১১৬ Time View

দায়িত্ব পালনকালে লালমনিরহাট কারাগারের জেলার মাসুদুর রহমান (৫০) মারা গেছেন (ইন্নালিল্লাহি… রাজিউন)।

বুধবার বেলা ১১টার দিকে নিজের কার্যালয়ে অসুস্থ হয়ে পড়লে তাকে জেলা সদর হাসপাতালে নেয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লালমনিরহাট কারাগারের জেল সুপার কিশোর কুমার নাগ জানান, জেলার মাসুদুর রহমান দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। চিকিৎসকের পরামর্শে কিছুটা সুস্থ হয়ে দায়িত্ব পালন করছিলেন। বুধবার বেলা ১১টার দিকে কারাগারে নিজস্ব অফিস কক্ষে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাসুদুর রহমানের লাশ প্রথমে লালমনিরহাট কারাগার ও পরে পরিবারের সদস্যদের মাধ্যমে গ্রামের বাড়ি ময়মনসিংহে পাঠানো হয়েছে বলে জেল সুপার জানান।

উল্লেখ্য, মাসুদুর রহমান ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার বাসিন্দা। তিনি ২০১৬ সালের জুন মাস থেকে লালমনিরহাট কারাগারে জেলার পদে কর্মরত ছিলেন। খবর যুগান্তর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved