1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন

করোনাভাইরাস উৎপাদন করলেন অস্ট্রেলীয় বিজ্ঞানীরা

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২০
  • ৮৪ Time View

চীনের বাইরে গবেষণাগারে প্রথমবারের মতো প্রাণঘাতী নভেলা করোনাভাইরাসের একটি প্রতিলিপি তৈরি করেছেন অস্ট্রেলীয় বিজ্ঞানীরা। তারা এটাকে উল্লেখযোগ্য অগ্রগতি বলে আখ্যায়িত করেছেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ও বিশ্বের অন্যান্য গবেষণাগারগুলোর সঙ্গে এই নমুনা শেয়ার করতে পারবেন তারা। ভাইরাসটির চিকিৎসা ও শনাক্তকরণে এটা সহায়ক হবে বলে বিজ্ঞানীদের প্রত্যাশা।-খবর বিবিসির

চীনের বিজ্ঞানীরাও সফলভাবে এই ভাইরাসটি নতুন করে উৎপাদন করেছেন। কিন্তু এটির নমুনা প্রকাশ না করে কেবল জেনোম সিকোয়েন্স প্রকাশ করেন তারা।

এখন পর্যন্ত এই ভাইরাসে ১৩২জন নিহত ও ছয় হাজারের মতো লোক আক্রান্ত হয়েছেন।

মেলবোর্নের পিটার ডোহার্টি ইনিস্টিটিউট ফর ইনফেকশন এন্ড ইমিউনিটির ওই গবেষকরা বুধবার জানিয়েছেন, রোগাক্রান্ত এক রোগীর শরীর থেকে সংগ্রহ করা নমুনা থেকে ভাইরাসটি উৎপাদন করা হয়েছে। গত শুক্রবার তাদের কাছে এই নমুনা পাঠানো হয়েছিল।

বিজ্ঞানী ডা. মাইক ক্যাটোন বলেন, এ ধরনের একটি ঘটনার জন্য আমরা বহু বহু বছর ধরে পরিকল্পনা করে আসছি। যে কারণে এত দ্রুত আমরা জবাব পেয়েছি।

২০১৯ সালের শেষ দিনটিতে চীনের মধ্যাঞ্চলীয় শহর উহান থেকে ফ্লু-ধরনের ভাইরাসটি ছড়িয়ে পড়তে শুরু করে।খবর যুগান্তর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved