1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন

অটোরিকশার গ্যাস নিতে গিয়ে প্রাণ হারালেন ২ চালক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২০
  • ৭২ Time View
প্রতীকী ছবি।

হবিগঞ্জের বাহুবল উপজেলায় গ্যাস নেয়া হলো না দুই সিএনজিচালিত অটোরিকশাচালকের। গ্যাস পাম্পে যাওয়ার আগেই অজ্ঞাত গাড়িচাপায় তাদের মৃত্যু হয়েছে।

সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের দৌলতপুর এলাকার বাগানবাড়ী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বাহুবল উপজেলার পুটিজুরী ইউনিয়নের মণ্ডলকাপন গ্রামের মৃত আতিক উল্লাহর ছেলে আবদুর রকিব (৩৫) ও একই ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের আশরাফ আলীর ছেলে আক্তার মিয়া (৪৫)।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. লিয়াকত আলী জানান, উপজেলার পুটিজুরী থেকে রাত সাড়ে ৩টার দিকে অটোরিকশা নিয়ে মিরপুর বাজারে গ্যাস নিতে আসছিলেন দুই অটোচালক।

পথিমধ্যে দৌলতপুর এলাকার বাগানবাড়ী নামক স্থানে পৌঁছালে অজ্ঞাত একটি গাড়ি তাদের অটোরিকশাকে চাপ দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ তাদের মরদেহ ও অটোরিকশাটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। খবর যুগান্তর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved