1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন

ফেব্রুয়ারিতে ঢাকায় আসছে জিম্বাবুয়ে দল

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ জানুয়ারী, ২০২০
  • ৯০ Time View
ছবি: সংগৃহীত।

পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ফেব্রুয়ারি মাসে ঢাকায় আসছে জিম্বাবুয়ে ক্রিকেট দল।রবিবার এই সফরের সূচি প্রকাশ করেছে বিসিবি। বাংলাদেশ সফরে একটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে সফরকারীরা।

আইসিসির এফটিপি অনুযায়ী, আগামী মার্চে বাংলাদেশ সফরে আসার কথা ছিল জিম্বাবুয়ের। তবে বিসিবি আগেই জানিয়েছিল এই সিরিজটি এগিয়ে আসবে। এমন আলোকে, ১৫ ফেব্রুয়ারি বাংলাদেশ সফরে আসবে জিম্বাবুয়ে। একমাত্র টেস্টের আগে ১৮ ও ১৯ ফেব্রুয়ারি দুই দিনের প্রস্ততি ম্যাচ খেলবে সফরকারীরা। এরপর ২২ ফেব্রুয়ারি থেকে শুরু হবে দুই দলের মধ্যকার একমাত্র টেস্টটি।

একমাত্র টেস্টের পর ১, ৩ ও ৬ মার্চ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের তিনটি ওয়ানডে ম্যাচ। ওয়ানডের সবকটি ম্যাচই অনুষ্ঠিত হবে দিবারাত্রির।

চট্টগ্রামের পর ঢাকায় ফিরে আসবে দুই দল। ঢাকার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৯ ও ১১ মার্চ অনুষ্ঠিত হবে সিরিজের দুটি টি-টোয়েন্টি ম্যাচ। পুরো সফর শেষে ১২ মার্চ দেশের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে সফরকারীরা।

 

সফরের সময় সূচি:

১৮-১৯ ফেব্রুয়ারি দুই দিনের প্রস্তুতি ম্যাচ

২২-২৬ ফেব্রুয়ারি একমাত্র টেস্ট:- শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম।

১ মার্চ প্রথম ওয়ানডে:- জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম

৩ মার্চ দ্বিতীয় ওয়ানডে:- জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম

৬ মার্চ তৃতীয় ওয়ানডে:- জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম

৯ মার্চ প্রথম টি-টোয়েন্টি:- শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম।

১১ মার্চ দ্বিতীয় টি-টোয়েন্টি:- শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম।

খবর ইত্তেফাক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved