ব্রিটিশ প্রিন্স চার্লস রাষ্ট্রীয় এক সফরে ইরান যাচ্ছেন। দেশটির সানডে টাইমস পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।
তবে পত্রিকাটিকে তার পুত্রবধূ মেগানের রাজকীয় উপাধি ত্যাগের বিষয়ে তিনি কিছু বলতে চাননি। খবর রয়টার্সের।
মার্কিন যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাজ্য। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের বর্তমানে চরম উত্তেজনার মধ্যে প্রিন্স চার্লস কেন মধ্যপ্রচ্যের দেশটিতে যাচ্ছেন- এ প্রশ্নের জবাবে তিনি বলেন, হ্যাঁ, আমি অবশ্যই দেশটি সফর করব।
কারণ মানব সভ্যতায়, জ্ঞানে-বিজ্ঞানে ও শিল্প-সাহিত্যে সমৃদ্ধ দেশ ইরান বিশ্বে একটি গুরুত্বপূর্ণ দেশ।
মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে শান্তির দূত হিসেবে তিনি ইরান সফরে যাচ্ছেন বলেও গণমাধ্যমটিকে বলেন প্রিন্স চার্লস।
এর আগে ২০০৩ সালে তিনি ইরান সফর করেছিলেন। ১৯৭৯ সালে ইরানে ইসলামি বিপ্লব সফল হওয়ার পর এটি ছিল ব্রিটিশ রাজপরিবারের কোনো সদস্যের প্রথম ইরান সফর।
২০০৩ সালে ইরানের বাম নগরীতে ভয়াবহ ভূমিকম্পে অন্তত ৪০ হাজার মানুষ নিহত হওয়ার পর যুবরাজ চার্লস ইরান সফর করেন। খবর যুগান্তর।