1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন

তেহরানে তুরস্কগামী বিমানের জরুরি অবতরণ

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ জানুয়ারী, ২০২০
  • ৮২ Time View
ছবি: সংগৃহীত।

তেহরান বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে একটি ইরানি বিমান। শনিবার দেশটির আধাসরকারি বার্তা সংস্থা মেহের এমন খবর দিয়েছে।

বিমানটি তুরস্কের ইস্তানবুলে যাচ্ছিল। কিন্তু প্রযুক্তিগত সমস্যার কারণে সেটি ফিরে আসে এবং মেহরাবাদ বিমানবন্দরে অবতরণ করে। এতে কোনো যাত্রী কিংবা ক্রু হতাহত হয়নি।

রয়টার্সের খবর জানিয়েছে, ইমাম খোমেনি বিমানবন্দর থেকেই উড়োজাহাজটি তুরস্কের ইস্তানবুলের পথে রওনা হয়েছিল। উড়োজাহাজটি ইরানের এয়ারট্যুর কোম্পানির মালিকানাধীন।

সামাজিকমাধ্যমে উড়োজাহাজটির একটি ছবি পোস্ট করা হয়েছে। তাতে কোনো ক্ষয়ক্ষতির চিহ্ন দেখা যায়নি। তবে ছবিটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি বলেও জানিয়েছে রয়টার্স।

চলতি মাসের প্রথম দিকে বিপ্লবী গার্ডসের ভুলবশত ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের একটি বিমান বিধ্বস্ত হয়। এতে বিমানটির ১৭৬ যাত্রীর সবাই নিহত হয়েছেন।

খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের মাত্র ছয় মিনিট পর বিধ্বস্ত হয়েছিল উড়োজাহাজটি। এ ঘটনায় দুঃখপ্রকাশ করে ক্ষমার অযোগ্য অপরাধ বলে স্বীকার করে নিয়েছে ইরান। এমনকি পরবর্তী সময়ে বেশ কয়েকজনকে আটকের খবরও পাওয়া গেছে।খবর যুগান্তর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved