1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন

‘আমি সবসময় চরিত্রের খোঁজ করি’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২০
  • ৯৯ Time View
অভিনেত্রী ইয়ামি গৌতম। ছবি: সংগৃহীত

অভিনেত্রী ইয়ামি গৌতমের বছরটা শুরু হওয়ার কথা ছিল একটি রোমান্টিক কমেডি ঘরানার সিনেমা দিয়ে। কিন্তু সেটা আর হলো না। প্রযোজক রমেশ তৌরানী বা পরিচালকের দোষে নয়, অন্য কারণেই এ প্রজেক্ট থেকে বেরিয়েছেন তিনি।

ইয়ামি গৌতম বলেন, ‘বছরের প্রথম প্রজেক্ট থেকে আমি সরে দাঁড়িয়েছি পেশাদারিত্বের কথা ভেবেই। শুধু পারিশ্রমিক আমার কাছে মুখ্য নয়। চিত্রনাট্য পড়ার পর আমার খুব একটা পছন্দ হয়নি। প্রথমে দিলজিতেরও অভিনয় করার ছিল, তিনিও সরে গেলেন। আসলে প্রযোজনা সংস্থার পেশাদারিত্ব নিয়েও আমি সন্দিহান।’

বলিউডে অভিনেত্রী ইয়ামি গৌতমের লড়াইটা অসাধারণ। এ অভিনেত্রী তার প্রথম হিন্দি ছবি ভিকি ডোনার-এর মাধ্যমে বলিউডে তার সম্ভাবনার বিষয়টি দর্শকদের জানান দেন। শুধু সুন্দর চেহারা নয়, অভিনয়টাও যে পারেন তা তিনি ভিকি ডোনার-এর মাধ্যমে বোঝাতে চেয়েছেন বলে সম্প্রতি এ অভিনেত্রী জানিয়েছেন।

এ বিষয়ে ইয়ামি প্রশ্ন ছুঁড়ে বলেন, ‘আপনারা কীভাবে সুন্দর চেহারা দেখে একজন অভিনেত্রীর দক্ষতা বিচার করতে পারেন? আপনি দেখতে কেমন? বিষয়টির মধ্যে যখন মানুষ আটকে থাকে তখন তাদের আপনার সম্ভাবনা, সক্ষমতা সম্পর্কে বোঝানো খুব কঠিন হয়ে পড়ে। এ কারণে বড় কিংবা ছোট যেটাই হোক না কেন, আমি সবসময় চরিত্রের খোঁজ করি। কারণ এ চরিত্রগুলোর মাধ্যমেই আমি আমার সক্ষমতার বিষয়টি দেখানোর সুযোগ পাই।’

সম্প্রতি উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক মুক্তির ১ বছর পূর্ণ করেছে। ইয়ামি অভিনীত ছবিটি ২০১৯ সালে মুক্তি পায়। এ ছবির পর তাকে বালা-তে অভিনয় করতে দেখা গেছে। বালায় তিনি টিকটক তারকার চরিত্রে অভিনয় করেন, যেখানে উরিতে একজন গোয়েন্দা কর্মকর্তার ভূমিকায় ছিলেন তিনি। খবর ইত্তেফাক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved