1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন

ম্যাথুজের ব্যাটের ‘আঘাতে’ জিম্বাবুয়ে স্তব্ধ

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ জানুয়ারী, ২০২০
  • ১২৬ Time View
ছবি: সংগৃহীত।

আগের দিন কুশল মেন্ডিসের পুল আঘাত হেনেছিল শর্ট লেগে থাকা কেভিন কাসুজার হেলমেটে। জিম্বাবুয়ের অভিষিক্ত ওপেনার সঙ্গে সঙ্গে চলে যান মাঠের বাইরে, আর ফিরতে পারেননি। আজ অ্যাঞ্জেলো ম্যাথুজের ব্যাটের ‘আঘাতে’ স্বাগতিকেরা একেবারে স্তব্ধ।

ম্যাথুজের ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরিতে হারারে টেস্টের নিয়ন্ত্রণ শ্রীলঙ্কার। ৯ ‍উইকেটে ৫১৫ রানে প্রথম ইনিংস ঘোষণা করে ১৫৭ রানের লিড পেয়েছে সফরকারী দল। চতুর্থ দিনশেষে জিম্বাবুয়ের রান বিনা উইকেটে ৩০। ১২৭ রানে পিছিয়ে শেষ দিন ব্যাট করতে নামবে তারা।

ডাবল সেঞ্চুরির আগে বেশ সংশয়ে পড়ে গিয়েছিলেন ম্যাথুজ। আগের ওভারের চতুর্থ ও পঞ্চম বলে সিকান্দার রাজা সাফল্য পেলে ক্রিজে আসেন ১০ নম্বর ব্যাটসম্যান কাসুন রাজিথা। ম্যাথুজ তখন ১৯৬ রানে। শেষ বল কোনও রকমে ঠেকিয়ে রাজিথা হ্যাটট্রিক বঞ্চিত করেছেন রাজাকে।

পরের ওভারে ম্যাথুজ কোনও রান করতে পারেননি, মেডেন দিয়েছেন শন উইলিয়ামসকে। তাতেই আবার মুখোমুখি রাজা-রাজিথা। প্রথম দুই বল ঠেকিয়ে তৃতীয় বলে একটি রান নিয়েছেন রাজিথা, আবার সুযোগ দিয়েছেন ম্যাথুজকে। ম্যাথুজ ডাবল সেঞ্চুরি করেছেন শেষ বলে, দারুণ এক স্লগ সুইপে চার মেরে। পরের ওভারে রাজিথা আউট হওয়ার সঙ্গে সঙ্গে ইনিংস ঘোষণা করেছে শ্রীলঙ্কা।

ঠিক ১০ ঘণ্টা (৬০০ মিনিট) ক্রিজে থাকা ম্যাথুজের ৪৬৮ বলের ইনিংসে ১০টি চার ও ৩টি ছক্কা। তার সঙ্গে কুশল মেন্ডিস (৮০), ধনাঞ্জয়া ডি সিলভা (৬৩) এবং নিরোশান ডিকভেলার (৬৩) অবদানে ৫০০ পেরিয়েছে শ্রীলঙ্কা।

দ্বিতীয় ইনিংসে ভালোই করছে জিম্বাবুয়ে। কাসুজার অনুপস্থিতিতে ‘কনকাশন-সাব’ ব্রায়ান মুদজিঙ্গানিয়ামাকে নিয়ে ১৭ ওভার কাটিয়ে দিয়েছেন প্রিন্স মাসভোরে।

সংক্ষিপ্ত স্কোর: চতুর্থ দিনশেষে

জিম্বাবুয়ে: প্রথম ইনিংস ৩৫৮ (আরভিন ৮৫, কাসুজা ৬৩, মাসভোরে ৫৫, তিরিপানো ৪৪*; এম্বুলদেনিয়া ৫/১১৪)

শ্রীলঙ্কা: প্রথম ইনিংস ৫১৫/৯ ডিক্লে. (করুনারত্নে ৩৭, ফার্নান্দো ২১, মেন্ডিস ৮০, ম্যাথুজ ২০০*, চান্দিমাল ১২, ডি সিলভা ৬৩, ডিকবেলা ৬৩, লাকমল ২৭, এম্বুলদেনিয়া ০, রাজিথা ১; সিকান্দার ৩/৬২, নিয়াউচি ৩/৬৯, উইলিয়ামস ২/১০৪, তিরিপানো ১/৮২)

জিম্বাবুয়ে: দ্বিতীয় ইনিংস ৩০/০ (মাসভোরে ১৫*, মুদজিঙ্গানিয়ামা ১৪*)

খবর বাংলা ট্রিবিউন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved