1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন

শাস্তি পুরোপুরি মেনে নিয়েছি: সাকিব

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০১৯
  • ১৫৮ Time View

দায় স্বীকার করে আইসিসির দেওয়া শাস্তি মেনে নিয়েছেন সাকিব আল হাসান। ম্যাচ পাতানোর প্রস্তাব পাওয়ার পর তা গোপন করায় বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ককে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে আইসিসি, যার মধ্যে দোষ স্বীকার করায় এক বছরের শাস্তি স্থগিত করে তাকে পর্যবেক্ষণে রাখা হবে।

এদিকে অপরাধ এবং শাস্তি দুটোই মেনে নেওয়ায় শাস্তির বিরুদ্ধে আপিল করার সুযোগ থাকছে না এই অলরাউন্ডারের। এই নিষেধাজ্ঞা আজ মঙ্গলবার থেকে কার্যকর হচ্ছে। সে হিসেবে ২০২০ সালের ২৯ অক্টোবর পর্যন্ত কোনো ধরনের ক্রিকেটে মাঠে নামতে পারবেন না এই অলরাউন্ডার।

মঙ্গলবার আইসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আইসিসির দুর্নীতি দমন ট্রাইব্যুনালের শুনানিতে সাকিব সবগুলো অভিযোগের দায় স্বীকার করে নিয়েছেন। নিষেধাজ্ঞা চলার সময় সাকিব যদি শাস্তির বিধিবিধান মেনে চলেন, তাহলে ২০২০ সালের ২৯ অক্টোবর ক্রিকেটে ফিরতে পারবেন তিনি।

শুনানিতে সাকিব বলেন, ‘যে খেলাটি আমি ভালোবাসি, সেটা থেকে নিষিদ্ধ হওয়ায় আমি ভীষণভাবে দুঃখিত। কিন্তু আমাকে যে শাস্তি দেওয়া হয়েছে, তা পুরোপুরি মেনে নিচ্ছি। দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে আইসিসির দুর্নীতিবিরোধী ইউনিট খেলোয়াড়দের ভূমিকার ওপর নির্ভর করে থাকে, এক্ষেত্রে আমি আমার দায়িত্ব সঠিকভাবে পালন করিনি। আমি নিশ্চিত করতে চাই যেন তরুণ খেলোয়াড়রা আমার মতো ভুল না করে।’

সূত্র: দৈনিক ইত্তেফাক

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved