1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন

আইসিইউতে ‘গরিবের ডাক্তার’ আবু সালেহীন

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ জানুয়ারী, ২০২০
  • ৭৫ Time View
ডা. আবু সালেহীন খান। ছবি: যুগান্তর।

হাসপাতালে দায়িত্বরত অবস্থায় হঠাৎ করে চেয়ার থেকে পড়ে স্ট্রোক করে সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালের আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) চিকিৎসাধীন ছাতকে ‘গরিবের ডাক্তার’ আবু সালেহীন খান।

গত ১৯ জানুয়ারি কর্মস্থলে হঠাৎ করে চেয়ার থেকে পড়ে স্ট্রোক করেন তিনি। ডা. সালেহীন খান ছাতক উপজেলায় ‘গরিবের ডাক্তার’ হিসেবে পরিচিত। তিনি কৈতক হাসপাতালের মেডিকেল অফিসার।

জানা গেছে, গত ১৯ জানুয়ারি কর্মস্থলে হঠাৎ চেয়ার থেকে পড়ে যান ডা. সালেহীন খান। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট নেয়া হয়েছে। তাকে সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে ভতি করা হলে তার শারীরিক অবস্থার অবনতি হয়।

অবশেষে ডা. সালেহীন খানকে আইসিইউতে ভতি করা হয়।

এ ব্যাপারে জাউয়াবাজার ইউনিয়নের ইউপি সদস্য আবদুর রহিম জানান, ডাক্তার আবু সালেহীন খান ‘গরিবের ডাক্তার’। তিনি গরিব অসহায় মানুষের পাশে থেকে চিকিৎসাসেবার হাত বাড়িয়ে দেন। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য– এমন কথা এখন কল্পনা করা যায় না।

 

কিন্তু সৃষ্টিকর্তা যদি মানুষের হৃদয়ে মায়া-মমতা, বিচার-বিবেক ও জ্ঞান, বুদ্ধি দিয়ে মানুষকে সৃষ্টি না করত, তবে এসব বাস্তব ইতিহাস সৃষ্টি হতো না। আর এ মূল্যবান বাস্তবটির যথার্থতা খুঁজে পাওয়া যায় ডা. আবু সালেহীন খানের জীবন আদর্শে।

এ ব্যাপারে কারিগরি প্রশিক্ষণ সেন্টারের পরিচালক মাওলানা জুনাইদ আহমদ জানান, ডা. আবু সালেহীন খান আবাসিক মেডিকেল অফিসার। সার্বক্ষণিক চিকিৎসা নিয়ে ব্যস্ত থাকেন। সময়মতো হাসপাতালে থাকা অসুস্থ মানুষগুলোর পাশে চিকিৎসাসেবায় নিয়োজিত থাকতেন তিনি।

শিক্ষিকা সৈয়দা ফাতেমা বেগম জানান, ডা. আবু সালেহীন খান মন দিয়ে রোগীর সব কথাই শুনেন এবং সমস্যার কথা শুনে সঠিক চিকিৎসাসেবা দিয়ে মানুষের মন জয় করেছেন। তিনি গরিব মানুষগুলোর কাছে কখনও ভিজিট নিতেন না।

এ ব্যাপারে কৈতক হাসপাতালের ভারপ্রাপ্ত ইনচার্জ ডা. সাইদুর রহমান জানান, ডা. আবু সালেহীন খান সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। দেশবাসীর কাছে সালেহীন খানের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন তিনি। খবর যুগান্তর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved