1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন

আগৈলঝড়ায় শ্লীলতাহানীর ঘটনায় বখাটের ছয় মাসের কারাদণ্ড

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ জানুয়ারী, ২০২০
  • ৮৯ Time View
ছবি: সংগৃহীত।

আগৈলঝড়ায় পঞ্চম শ্রেণির এক শিশু শিক্ষার্থীর শ্লীলতাহানীর ঘটনায় এক বখাটে ভ্যান চালককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তাকে বুধবার সকালে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠিয়েছে পুলিশ।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আফজাল হোসেন জানান, উপজেলার বাগধা ইউনিয়নের দক্ষিণ বাগধা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এক শিশু শিক্ষার্থী মঙ্গলবার বিকেলে বাগধা বাজারে তার নিজের জন্মনিবন্ধন কার্ডের ফটোকপি করতে যায়। এসময় বাগধা বাজারে আলো মার্কেটের সামনে ওই ছাত্রীর শ্লীলতাহানীর চেষ্টা করে মিনারুল নামের এক ভ্যান চালক।

স্থানীয়রা এসে মিনারুলকে (৪০) আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে এসআই নাসির উদ্দিন ঘটনাস্থলে গিয়ে মিনারুলকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত মিনারুলকে ভ্রাম্যমাণ আদালকে হাজির করা হলে আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতিমা আজরীণ তন্বীর আদালতে মিনারুল নিজের দোষ স্বীকার করায় তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত। মিনারুল কোটালীপাড়া উপজেলার বান্ধাবাড়ি গ্রামের মোক্তার পাইকের ছেলে। পেশায় ভ্যান চালক মিনারুল তিন সন্তানের জনক। খবর ইত্তেফাক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved