1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন

সাগর পথে মালয়েশিয়াগামী ২২ রোহিঙ্গা উদ্ধার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২০
  • ১০০ Time View
সমুদ্র সৈকতে রোহিঙ্গা উদ্ধার। ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে সমুদ্র উপকূল থেকে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতিকালে ২২ রোহিঙ্গা নারী পুরুষকে উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২০ জানুয়ারি) রাত ৯টার দিকে টেকনাফের শামলাপুর ইউনিয়নের নোয়াখালীপাড়া এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। এ ঘটনায় কোন পাচারকারী দালালকে আটক করা সম্ভব হয়নি।

উদ্ধারকৃতরা উখিয়া-টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা শিবিরের বাসিন্দা বলে নিশ্চিত করেছেন বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রর (ইনচার্জ) ইন্সপেক্টর মোহাম্মদ লিয়াকত আলী।

তিনি জানান, অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়া যেতে কিছু রোহিঙ্গা শাপলাপুর নোয়াখালীপাড়ায় জড়ো হওয়ার খবরে রাত সাড়ে ৮টার দিকে অভিযান চালানো হয়। এ সময় সাগর তীরে নৌকার জন্য অপেক্ষমাণ ৩জন পুরুষ, ১৮ জন নারী ও ৩জন শিশুসহ ২২ রোহিঙ্গাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞেসাবাদে তারা উখিয়া-টেকনাফে বিভিন্ন রোহিঙ্গা শিবিরে বসবাসরত রোহিঙ্গা নাগরিক বলে স্বীকার করেছে।

আইনি প্রক্রিয়া শেষে প্রত্যেককে স্ব-স্ব শিবিরে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছেন ওসি লিয়াকত। খবর ইত্তেফাক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved