1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন

কুমিল্লায় নারীসহ ১১ ডাকাত গ্রেফতার, অস্ত্র উদ্ধার

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ জানুয়ারী, ২০২০
  • ৮৪ Time View
ডাকাত দলের ১১ সদস্য গ্রেফতার। ছবি : সংগৃহীত।

কুমিল্লায় নারীসহ ডাকাত দলের ১১ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এসময় বিপুল পরিমাণ দেশিয় অস্ত্রসহ ডাকাতি কাজে ব্যবহৃত মাইক্রোবাস, মোটরসাইকেল এবং লুন্ঠিত নগদ টাকা ও মালামাল উদ্ধার করা হয়। রবিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার চৌদ্দগ্রাম উপজেলার বাবুর্চি নামক এলাকায় পুলিশ এ অভিযান চালায়। সোমবার বিকালে জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলনকক্ষে এক প্রেসব্রিফিংয়ে পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম জানান, ঢাকা-চট্টগ্রাম মহাড়কের জেলার চৌদ্দগ্রাম উপজেলার বাবুর্চি বাজার এলাকায় রবিবার সন্ধ্যায় রংপুর জেলার বদরগঞ্জ থানার নাটারাম গ্রামের শাহ আলমের ছেলে শাহীন আলম (৩০) চট্টগ্রাম যাওয়ার উদ্দেশ্যে সেখানে বাসের জন্য অপেক্ষা করছিলেন। এসময় মোটর সাইকেলযোগে ডাকাত দলের ৩ সদস্য ওই ব্যক্তির উপর হামলা চালায় ও গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে তার সঙ্গে থাকা মোবাইল, নগদ টাকা ও ব্যাগ ছিনিয়ে নেয়। এসময় ওই ব্যক্তির চিৎকারে প্রথমে স্থানীয়রা ও পরে সড়কে টহলরত পুলিশ তাদের ধাওয়া করে ৩ ডাকাতকে আটক করে। পরে খবর পেয়ে মাইক্রোবাস যোগে আরও ৮ ডাকাত ওই ৩ ডাকাতকে ছিনিয়ে নিতে পুলিশের উপর আক্রমন চালানোর চেষ্টা করে। এসময় চৌদ্দগ্রাম থানা পুলিশের একাধিক টিম ব্যারিকেড সৃষ্টি করে ডাকাত দলের ১জন মহিলাসহ ৮ ডাকাতকে গ্রেফতার করে।

এসময় ডাকাতদের ব্যবহৃত একটি মাইক্রোবাস (হাইয়েস), একটি মোটরসাইকেল, ৫টি রাম দা, ২টি দেশিয় তৈরি চাইনিজ কুড়াল, ১টি চাকু, লুন্ঠিত ব্যাগ, নগদ টাকা, মানিব্যাগসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়। এ ব্যাপারে দ্রুত বিচার আইনসহ অন্যান্য ধারায় মামলা হয়েছে। তিনি আরও জানান, গ্রেফতারকৃত ডাকাতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি, দস্যুতা, মাদক ও দ্রুত বিচার আইনসহ একাধিক মামলা রয়েছে। জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তারা বিভিন্ন কৌশলে ডাকাতি, ছিনতাই ও দস্যুতাসহ নানা অপরাধ সংঘটিত করে আসছিল।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার) আবদুল্লাহ আল মামুন ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শাখাওয়াৎ হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা। খবর ইত্তেফাক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved