জামালপুর জেলার বকশীগঞ্জে আহসান হাবিব জাহিন ওরফে জুয়েল (১৫) নামে এক স্কুলছাত্র ১৯ দিন ধরে নিখোঁজ রয়েছে। নিখোঁজ স্কুলছাত্র জুয়েল উপজেলার মেরুরচর কলকিহারা গ্রামের ইয়ার হোসেনের ছেলে। সে খেওয়ারচর উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেনীর ছাত্র ও এবারের এসএসসি পরীক্ষার্থী।
গত ১৭ অক্টোবর বকশীগঞ্জ থানায় একটি জিডি করেন জুয়েলের মা সাবেক ইউপি সদস্য জুলেখা বেগম।
জানা যায়, জুয়েল গত ১১ অক্টোবর ভোরবেলা প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হয়। এরপর থেকে তার আর কোন খোজঁ পাওয়া যায়নি।
জুয়েলের মা জুলেখা বেগম জানান, আমরা কোন কিছুই ভাবতে পারছিনা। বহু জায়গায় ছেলের খোজঁ করেছি। তবে গত ১৯দিনেও কোথাও সন্ধান পাইনি তার। জানিনা আমার ছেলে এখন কোথায় আছে কিভাবে আছে। জুয়েলের সন্ধান পেলে ০১৯৩৩৬৮৯৭৫৫ এই নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।