1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন

ইয়েমেনে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় নিহত শতাধিক

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ জানুয়ারী, ২০২০
  • ৯৬ Time View
ছবি: সংগৃহীত।

ইয়েমেনের কেন্দ্রস্থলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় শতাধিক নিহত ও বহু লোক আহত হয়েছে। এ হামলায় হুতি বিদ্রোহীদের দায়ী করা হয়। রোববার কর্মকর্তারা একথা জানান। খবর এএফপি’র।
ইরান সমর্থিত হুতি এবং ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের মধ্যে চলা যুদ্ধ তুলনামূলকভাবে শান্ত থাকার কয়েক মাস পর শনিবারের এ হামলার ঘটনা ঘটলো।

এদিকে ইয়েমেনের এ সরকারের প্রতি সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের সমর্থন রয়েছে।
সামরিক সূত্র এএফপি’কে জানায়, রাজধানী সানার প্রায় ১৭০ কিলোমিটার পূর্বে মরিব প্রদেশে সামরিক ক্যাম্পের একটি মসজিদে মাগরিবের নামাজ চলার সময় হুতিরা এ হামলা চালায়।
ইয়েমেনের পররাষ্ট্র মন্ত্রণালয় টুইটার বার্তায় বলেন, ‘আমরা মসজিদে হুতি মিলিশিয়াদের এ সন্ত্রাসী হামলার কঠোর নিন্দা জানাই।’

সেনা মুখপাত্র জানান, নিহতদের মধ্যে সৈন্য ও বেসামরিক নাগরিক রয়েছে। হুতিদের এ হামলার কঠোর জবাব দেয়া হবে।

হতাহতদের মরিব নগরী হাসপাতালে পাঠানো হয়েছে। এর আগে সেখানের এক হাসপাতাল সূত্র ৮৩ জনের মৃত্যুর ১৪৮ জন আহত হওয়ার কথা জানিয়েছিল।

তবে হুতিরা তাৎক্ষণিকভাবে এ হামলার দায় স্বীকার করেনি। খবর বাসস।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved