আগামী ২ নভেম্বর (শনিবার) থেকে শুরু হচ্ছে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা । আজ মঙ্গলবার(২৯ অক্টোবর) সকালবেলা সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ তথ্য জানান।
শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলনে বলেন, ‘এবার জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় অংশ নিচ্ছে ২২ লাখ ৬৭ হাজার ৩৪৩ জন এবং জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় অংশ নিচ্ছে ৪ লাখ ২ হাজার ৯৯০ জন। জেএসসিতে অনিয়মিত পরীক্ষার্থী ২ লাখ ৩৩ হাজার ৩১০ জন এবং জেডিসি পরীক্ষায় ৩০ হাজার ২৯১ জন অনিয়মিত পরীক্ষার্থী রয়েছে।
এবার দেশের বাহিরে ৯টি কেন্দ্র-রিয়াদ, জেদ্দা, মদিনা, বাহারাইন, ত্রিপলি, দোহা, সাহাম, দুবাই এবং আবুধাবি কেন্দ্রে মোট ৪৫৪ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।’
এসময় শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলনে উপস্থতি ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. সোহরাব হোসাইন, অতিরিক্ত সচিব জাবেদ আহমেদ, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপ মু. জিয়াউল হক প্রমুখ।