1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন

ভারতের সিরিজ জয়

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২০
  • ৮৯ Time View
ছবি : সংগৃহীত।

ভারতে পা রাখার আগেই স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নারের অস্ট্রেলিয়াকে ‘বিপজ্জনক’ বলা হচ্ছিল। ১০ উইকেটের দাপুটে জয়ে সিরিজ শুরু করে অজিরা ভড়কেও দিয়েছিল কোহলিদের। কিন্তু সেই দাপট আর ধরে রাখতে পারেনি তারা। রাজকোটের পর বেঙ্গালুরুতেও হারলো। আজ রবিবার অ্যারন ফিঞ্চের অস্ট্রেলিয়াকে ৭ উইকেটে হারিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১-এ জিতলো ভারত।

রাজকোটে মাত্র ২ রানের জন্য সেঞ্চুরি হয়নি। বেঙ্গালুরুতে সিরিজ নির্ধারণী ম্যাচে সেই আক্ষেপ ঘুচিয়েছেন স্মিথ। তার ১৩১ রানের দুর্দান্ত ইনিংসের সৌজন্যে ৯ উইকেটে ২৮৬ রান করে টসজয়ী অস্ট্রেলিয়া। তাকে পাল্টা জবাব দেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। ৪৭.৩ ওভারে ৩ উইকেটে ২৮৯ রান করে ভারত।

ডেভিড ওয়ার্নার (৩) আগেভাগে বিদায় নিলে ক্রিজে নামেন স্মিথ। মোহাম্মদ সামির বল অজি ওপেনারের ব্যাট ছুঁয়ে লোকেশ রাহুলের গ্লাভসে ধরা দেয়। দশ ওভার না পেরোতে আরেক ওপেনার ফিঞ্চেরও (১৯) বিদায়। স্মিথের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হন অস্ট্রেলিয়া অধিনায়ক।

৪৬ রানে ২ উইকেট হারানোর পর বাড়তি চাপ পড়ে স্মিথের ঘাড়ে। সেটা কাটিয়ে মার্নাস লাবুশেনকে নিয়ে দলের হাল ধরেন সাবেক অধিনায়ক। স্পিনারদের বিপক্ষে দুই ব্যাটসম্যানের সাবলীল ব্যাটিং স্বস্তি এনে দেয় সফরকারীদের। তাদের দুর্দান্ত জুটি যখন হুমকি হয়ে উঠছিল, ঠিক তখন কোহলির দুর্দান্ত ক্যাচ হয়ে ফেরেন লাবুশেন।

.

” ৬০ বলে ৫ চারে প্রথম ওয়ানডে ফিফটি করা লাবুশেন (৫৪) থামেন রবীন্দ্র জাদেজার বলে। ১২৭ রানের এ জুটি ভাঙার তিন বল পরই ভারতীয় স্পিনারের শিকার হন মিচেল স্টার্ক, রানের খাতা না খুলেই।

জোড়া উইকেট হারানোর ধাক্কা স্মিথ সামাল দেন অ্যালেক্স ক্যারিকে নিয়ে। ৩৭ ওভারে দলকে ২০০ রানে নেন তারা। রানের গতি যখন বাড়ছিল, তখনই ক্যারি (৩৫) কুলদীপের শিকার। তবে একপ্রান্ত আগলে রেখে নবম সেঞ্চুরিটা ঠিকই তুলে নেন স্মিথ। ১১৭ বলে ১১ চারে সেঞ্চুরি, আরও তিন চার ও এক ছক্কা যোগ করে ফিরে যান ১৩১ রানে। ইনিংসের শেষ দুই ওভারে তারটিসহ প্যাট কামিন্স ও অ্যাডাম জাম্পাকে ফেরান সামি। ভারতের পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট নেন তিনি, দুটি জাদেজা।

লক্ষ্য তাড়ায় ১৩তম ওভারে লোকেশ রাহুল (১৯) আউট হলেও রোহিত ও কোহলির জুটিতে সহজ জয়ের দিকে এগোয় ভারত। দুজনের জুটি ছিল ১৩৭ রানের। ৪ রান করেই ৯ হাজার ওয়ানডে রানের ক্লাবে ঢোকা রোহিত নিজের ২৯তম সেঞ্চুরিটি করেছেন ১১০ বলে, ৮ চার ও ৫ ছয়ে।

.দলকে ২০৬ রানে রেখে মাঠ ছাড়েন রোহিত। ১২৮ বলে ৮ চার ও ৬ ছয়ে ১১৯ রানে অ্যাডাম জাম্পার লেগ স্পিনে স্টার্কের ক্যাচ হন। লক্ষ্য কমে যেতে থাকায় সেঞ্চুরির তাড়া ছিল কোহলির, পারেননি। ৯১ বলে ৮ চারে ৮৯ রানে জশ হ্যাজেলউডের বলে বোল্ড ভারত অধিনায়ক। শ্রেয়াস আইয়ারের সঙ্গে তার জুটিটি ছিল ৬৮ রানের।

মনীষ পান্ডেকে নিয়ে জয়ের আনুষ্ঠানিকতা সারেন আইয়ার। ১৫ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ার পথে ৪৪ রানে অপরাজিত থাকেন আইয়ার, ৮ রানে মনীষ।

সংক্ষিপ্ত স্কোর

টস: অস্ট্রেলিয়া, ব্যাটিং

অস্ট্রেলিয়া: ৫০ ওভারে ২৮৬/৯ (ওয়ার্নার ৩, ফিঞ্চ ১৯, স্মিথ ১৩১, লাবুশেন ৫৪, স্টার্ক ০, ক্যারে ৩৫, টার্নার ৪, অ্যাগার ১১, কামিন্স ০, জাম্পা ১, হ্যাজেলউড ১; বুমরা ০/৩৮, সামি ৪/৬৩, সাইনি ১/৬৫, কুলদীপ ১/৬২, জাদেজা ২/৪৪)

ভারত: ৪৭.৩ ওভারে ৩/২৮৯ (রোহিত ১১৯, রাহুল ১৯, কোহলি ৮৯, আইয়ার ৪৪*, পান্ডে ৮*; কামিন্স ০/৬৪, স্টার্ক ০/৬৬, হ্যাজেলউড ১/৫৫, অ্যাগার ১/৩৮, জাম্পা ১/৪৪, লাবুশেন ০/১১, ফিঞ্চ ০/৯)

ফল: ভারত ৭ উইকেটে জয়ী

ম্যান অব দ্য ম্যাচ: রোহিত শর্মা

সিরিজ: তিন ম্যাচের সিরিজ ভারত ২-১ এ জয়ী

ম্যান অব দ্য সিরিজ: বিরাট কোহলি

খবর বাংলা ট্রিবিউন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved