নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের জালকুড়িস্থ নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের পাশে অভিযান চালিয়ে কথিত ৩ সাংবাদিকসহ ৫ দালালকে গ্রেফতার করেছে সিআইডি পুলিশ। এসময় তাদের কাছে থেকে ৮৮টি পাসপোর্ট উদ্ধার করে সিআইডি। রোববার দুপুরে সিআইডি পুলিশের নারায়ণগঞ্জ জেলার সহকারি পুলিশ সুপার হারুন অর রশিদের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
গ্রেফতাররাকৃতরা হলেন- বাংলাদেশ সংবাদ ডট নেটের রিফাত (২০), প্রেস নিউজ ২৪ ডট কমের সাংবাদিক জুনায়েদ আহমেদ জনি (২৮), প্রভাতী নিউজের নারায়ণগঞ্জ প্রতিনিধি আল আমিন (২৩), মনির হোসেন (৩৫) ও রাশেদ (৩২)। অভিযানে সিআইডি পুলিশ ৮৮টি পাসপোর্ট, ৬০৫টি পাসপোর্ট এর ডেলিভারির মূল রশিদ, কয়েকটি এনআইডি কার্ড, কার্ড, সত্যায়িত করার সরকারি বিভিন্ন দপ্তরের প্রথম শ্রেণীর কর্মকর্তাদের ১০টি ভূয়া সিল উদ্ধার করে। এছাড়া দালালদের কাছ থেকে ৩টি পত্রিকার পরিচয়পত্র উদ্ধার করা হয়।

সিআইডি পুলিশের নারায়ণগঞ্জের সহকারি পুলিশ সুপার মোঃ হারুন-অর-রশিদ জানান, নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের আশেপাশে কয়েকটি চক্র রয়েছে। দালালরা সাধারণ মানুষের কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে পাসপোর্ট করে দিতো। এমন অভিযোগর ভিত্তিত্বে আমরা অভিযান চালিয়ে ৫ জন দালালকে আটক করি। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।