1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন

উত্তর প্রদেশে বিক্ষোভকারীদের খাবার ও কম্বল ‘কেড়ে’ নিল পুলিশ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২০
  • ৮৩ Time View
ছবি: সংগৃহীত

ভারতের উত্তর প্রদেশের লখনউতে নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে অবস্থানরত বিক্ষোভকারীদের খাবার ও কম্বল কেড়ে নেয়ার অভিযোগ উঠেছে দেশটির পুলিশের বিরুদ্ধে। তবে লখনউ পুলিশ এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

ঘটনার বিস্তারিত সম্পর্কে জানা যায়, নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে শুক্রবার সন্ধ্যা থেকে লখনউর ক্লক টাওয়ারের নিচে আন্দোলনে বসে বিক্ষোভকারীরা। অভিযোগ, এসব বিক্ষোভকারীদের খাবার ও তাদের কম্বল কেড়ে নেয় লখনউর পুলিশ।

পুলিশ এই অভিযোগ প্রত্যাখ্যান করে রবিবার এক বিবৃতিতে বলেছে, গুজব ছড়াবেন না। তবে পুলিশ কম্বল কেড়ে নেয়ার কথা স্বীকার করেছে।

মোবাইলে ধারণকৃত ভিডিওতে দেখা যায়, পুলিশ শনিবার সন্ধ্যায় বিক্ষোভকারীদের কাছ থেকে খাবার ও কম্বল কেড়ে নিচ্ছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার সন্ধ্যায় ক্লক টাওয়ারের নিচে অন্তত ৫০ জন বিক্ষোভকারী অবস্থান নেন। তাদের ভাষ্য, এই আইন বাতিল না করা পর্যন্ত তারা সেখানে প্রতিবাদ করে যাবেন। পরবর্তীতে ঐ বিক্ষোভকারীদের সঙ্গে আরও অনেকে যোগদান করেন।

পুলিশ তাদের এই অবস্থানকে অবৈধ উল্লেখ করে। খবর ইত্তেফাক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved