1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন

আসুন আমরা মানুষের জন্য কাজ করি: সাংসদ শামীম ওসমান

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ জানুয়ারী, ২০২০
  • ৯৭ Time View

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, আসুন আমরা মানুষের জন্য কাজ করি। যে যেই দলেরই হউকনা কেন, ধর্মেরই হউকনা কেন মানুষের জন্য কাজ করুণ। কাজ করুণ দেশটাকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য। আমাদের মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে দেশের জন্য দরকার। এর কোনো বিকল্প নাই। আমাদের রাজনীতিতে এখন আসলের চেয়ে নকল বেশী। আমরা ভালো না। কিন্তু প্রধানমন্ত্রীকে দরকার এ দেশের জন্য। ওনার জন্য সবাই মন থেকে দোয়া করবেন, যেন আল্লাহ ওনাকে সুস্থ রাখেন এবং আল্লাহ্ যেন তার মনের আশা পূরণ করেন। বঙ্গবন্ধুর জন্যও সবাই দোয়া করবেন। তাকে তার পরিবারের সদস্যদেরসহ মেরে ফেলা হয়েছে, যিনি এই দেশটাকে স্বাধীন করেছিলেন। দোয়া করবেন আল্লাহ্ যেনো আমাদের মাফ করেন, আমরা যেন এই কলঙ্ক থেকে মুক্তি পাই।

শনিবার বিকালে সিদ্ধিরগঞ্জের আদমজী কদমতলীস্থ নাভানা সিটি সেন্ট্রাল জামে মসজিদের উদ্ভোধন কালে তিনি এসব কথা বলেন। এ সময় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হাসান নিপু, নাসিক প্যানেল মেয়র-২ মতিউর রহমান মতি, নাসিক ৪ নং ওয়ার্ড কাউন্সিলর ও জেলা ছাত্রলীগের সাবেক ক্রীড়া সম্পাদক আরিফুল হক হাসান, নাসিক ১০ নং ওয়ার্ড কাউন্সিলর ইফতেখার আলম খোকন, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আমিনুল হক ভূইয়া রাজু, আওয়ামীলীগ নেতা মাহবুব হোসেন ও বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সিদ্ধিরগঞ্জ থানা শাখার আহ্বায়ক সালাহউদ্দিন আহমেদ প্রমূখ।

প্রবীণ এ রাজনীতিবিদ আরো বলেন, এই ডিএনডি এলাকাটা হচ্ছে আমাদের জন্য একটা অভিশাপ। সার্কিট হাউজে সেনাবাহিনীর সাথে বৈঠক করার সময় তারা বলেছিল আমাদের নারায়ণগঞ্জটা একদিন অনেক সুন্দর হবে। এই টোটাল প্রজেক্টটা যখন কপপ্লিট হবে তখন ঢাকার চেয়ে আমাদের এই ডিএনডি প্রজেক্টটা আরো অনেক সুন্দর লাগবে। তখন সিদ্ধিরগঞ্জ কিন্তু আধুনিক এলাকা হিসেবে পরিচিত হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved