1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন

বগুড়া-১ আসনের সংসদ সদস্য আবদুল মান্নান আইসিইউতে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২০
  • ৮০ Time View
বগুড়া-১ আসনের সংসদ সদস্য আবদুল মান্নান। ছবি: সংগৃহীত।

জাতীয় সংসদের বগুড়া-১ আসনের সংসদ সদস্য আবদুল মান্নান গুরুতর অসুস্থ হয়ে ঢাকা ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আওয়ামী লীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক আবদুল মান্নান এমপি বৃহস্পতিবার দুপুরে ঢাকায় তার ধানমণ্ডির বাসভবনে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।

এরপর পরিবারের লোকজন তাকে পপুলার হাসপাতালে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার আরও অবনতি হলে বেলা আড়াইটায় তাকে ল্যাবএইড হাসপাতালে স্থানান্তর করা হয়।

বর্তমানে তিনি ল্যাবএইড হাসপাতালের আইসিইউতে রয়েছেন।

তার শ্যালক সোনাতলা উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মিনহাদুজ্জামান লীটন জানান, দুপুরের পর তার (মান্নান) উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে আসছিল না। এছাড়া সুগার নিল হয়ে যায়। তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। তার অবস্থার উন্নতি হচ্ছে।

সংসদ সদস্য আবদুল মান্নানের সুস্থতা কামানায় শুক্রবার বাদ জুমা সোনাতলার সব মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়াও সোনাতলা উপজেলা শিক্ষক ফাউন্ডেশনের উদ্যোগে শনিবার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে মিলাদ ও দোয়া মাহফিলের উদ্যোগ নেয়া হয়েছে।

তৃতীয়বারের মত সংসদ সদস্য আবদুল মান্নান ১৯৫৩ সালের ১৯ ডিসেম্বর বগুড়ার সারিয়াকান্দি উপজেলার হিন্দুকান্দি গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম মৃত জালাল উদ্দিন সরদার।

তার স্ত্রী শাহাদারা মান্নান সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বগুড়া জেলা পরিষদের সদস্য। তার ছেলে সাখাওয়াত হোসেন সজল আমেরিকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক এবং মেয়ে মালিহা মান্নান পরিবার নিয়ে আমেরিকা প্রবাসী। খবর যুগান্তর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved