1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন

কবে তুমি ঢাকায় আসবে: মিথিলা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২০
  • ১১০ Time View
ছবি: সংগৃহীত

সৃজিত ভারতে। তাকে ভীষণ মিস করছেন মিথিলা। তাই স্বামীর ঢাকা আসার অপেক্ষায় ক্ষণ গুনছেন মিথিলা। নিজের ফেসবুকে এমনই স্ট্যাটাস দিয়েছেন বাংলা নাটকের এই প্রিয় মুখ।

মিথিলা-সৃজিতের বিয়ের এক মাস হয়ে গেল। কলকাতার জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা সৃজিত মুখার্জিকে বিয়ে করার পর সেখানে বেশ কয়েক দিন কাটিয়েছেন মিথিলা। সেখান থেকে নবদম্পতি যান মধুচন্দ্রিমায়।

মিথিলা সৃজিতকে রেখে ঢাকায় চলে আসেন। সৃজিতও বউয়ের টানে প্রথমবার শ্বশুরবাড়ি আসেন। সেখানে গরুর মাংস খাওয়া নিয়ে সৃজিতের ব্যাপক সমালোচনা হয়, যা নিয়ে সম্প্রতি এক স্ট্যাটাসে স্বামীর হেয়কারীদের কষে এক থাপ্পড় মারার হুশিয়ারিও দিয়েছেন মিথিলা।

এবার স্বামীর প্রতি তার ভালোবাসার আরও একটি প্রমাণ পাওয়া গেল সোশ্যাল মিডিয়ায়। মঙ্গলবার রাতে নিজের টুইটার হ্যান্ডেলে সৃজিতের উদ্দেশে মিথিলা লিখেছেন– ‘কবে আসবে ঢাকায়?’ তার পর একটা চুমু ও একটা লজ্জা পাওয়ার ইমোজি। অবশ্য যার জন্য এই টুইট মিথিলা করেছেন সেই সৃজিত এখনও এর কোনো উত্তর দেননি।

এর আগে ১১ জানুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে একটি স্ট্যাটাস দেন মিথিলা। টুইটে মিথিলা বলেন, ‘আমি কোনো হিন্দু অথবা ভারতীয় কোনো চলচ্চিত্র পরিচালককে বিয়ে করিনি। আমি সহৃদয় ও বুদ্ধিদীপ্ত একজন মানুষকে বিয়ে করেছি, যার প্রেমেও আমি পড়েছিলাম। তাই আমি তার সব পরিচয়েই গর্ববোধ করি।’

বিয়ে ও সৃজিতকে নিয়ে কোনো বাজে কথা বললে তা সহ্য করা হবে না বলেও হুশিয়ারি দেন এই অভিনেত্রী। লিখেন– ‘যে কেউ আমার বিয়ে অথবা আমার সঙ্গীকে হীন করার চেষ্টা করলে তাকে কষে থাপ্পড় মারা হবে।’

প্রসঙ্গত গত ৬ ডিসেম্বর সৃজিত মুখার্জি ও রাফিয়াত রশিদ মিথিলার বিয়ে হয়। এই বিয়ে তাদের দুজনেরই দ্বিতীয় বিয়ে।

বিয়েতে উপস্থিত ছিলেন সৃজিতের মা ও দিদি, সৃজিতের টলিউডের পরিবার রুদ্রনীল, শ্রীজাত, ইন্দ্রদীপ, যিশু, নীলাঞ্জনা, অনুপম ও পিয়া। এ ছাড়া মিথিলার পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।

রেজিস্ট্রি করে বিয়ে হলেও পরে বেশ বড় করে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে জানা গেছে।

জানা গেছে, মিথিলা-সৃজিতের পরিচয় হয় অর্ণবের একটি মিউজিক ভিডিওতে কাজের মাধ্যমে। সেখান থেকেই বন্ধুত্ব; তারপর প্রেম।

তবে সৃজিতকে বিয়ের আগে বাংলাদেশের নাট্যনির্মাতা ইফতেখার ফাহমির সঙ্গে বেশ কিছু অন্তরঙ্গ ছবি ফেসবুকে ভাইরাল হয়।

এর আগে জনপ্রিয় সংগীতশিল্পী তাহসানের সঙ্গে মিথিলার বিয়ে হয় ২০০৬ সালের ৩ আগস্ট। তাদের বিবাহবিচ্ছেদ হয় ২০১৭ সালের জুলাই মাসে। খবর যুগান্তর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved