1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন

মা হচ্ছেন অভিনেত্রী বিপাশা বসু!

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ অক্টোবর, ২০১৯
  • ১৬৯ Time View

‘অ্যালোন’ ছবিতে শেষ বারের মতো পর্দায় দেখা গিয়েছিল বিপাশা বসুকে। তারপর থেকে ক্যামেরার সামনে আসেনি তিনি। শোনা যাচ্ছে, বিক্রম ভাটের ‘আদত’ ছবিতে ফের দেখা যাবে তাকে। এর মাঝেই শোনা গেলো বিপাশা নাকি মা হচ্ছেন।

মূলত একটা ছবি ঘিরে জল্পনার সূত্রপাত। সম্প্রতি স্বামী করণ জোহরের সঙ্গে রমেশ তৌরানির পার্টিতে গিয়েছিলেন তিনি। দীপাবলি উপলক্ষে আয়োজিত ওই পার্টিতে উপস্থিত হয়েছিলেন বলিউডের বড় সেলেব্রিটিরা। বিপাশা সেখানে পরে গিয়েছিলেন ধূসর রঙের একটি লেহেঙ্গা। করণ পরেছিলেন কালো কুর্তা। কিন্তু অভিনেত্রীর পোশাকটি ছিল বেশ ঢিলে। পোশাকের ওপর দিয়ে তার অল্প স্ফীত উদর বোঝা যাচ্ছিল। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া মাত্রই শুরু হয় আলোচনা। নেটিজেনরা বলতে শুরু করেন বিপাশা কি তবে প্রেগন্যান্ট?

 

অনুরাগীদের কৌতূহলের সীমা শুধু প্রশ্ন করেই থেমে যায়নি। আসতে থাকে একের পর এক অভিনন্দন বার্তা। কিন্তু বিপাশা এ সবে কান দিতে নারাজ। তিনি এনিয়ে একটি বাক্যও খরচ করেননি। করণও বিষয়টি নিয়ে একেবারে চুপ। তাদের ঘনিষ্ঠ মহল থেকেও বিপাশার প্রেগন্যান্সির ব্যাপারে কোনো খবর পাওয়া যায়নি। কিন্তু অভিনেত্রীর মা হওয়া নিয়ে তর্কবিতর্কে মেতে উঠেছে নেটিজেনরা। তাদের মধ্যে অনেকে আবার বিষয়টিকে নেহাত জল্পনা বলে উড়িয়ে দিয়েছেন।

মা হচ্ছেন বিপাশা!

রুপালি পর্দায় বিয়ের বছর দেড়-দুই পর কামব্যাকের সিদ্ধান্ত নেন ডাস্কি বিউটি বিপাশা বসু। বিয়ের পর থেকে বিশেষ কয়েকটি ফটোশুট ছাড়া তাকে আর দেখা যায়নি। শেষমেশ ‘আদত’ ছবিতে ফিরছেন তিনি। বিপরীতে আছেন তার স্বামী করণ সিং গ্রোভার। ‘অ্যালোন’ ছবির পরিচালক ভূষণ প্যাটেল এ ছবির চিত্রনাট্যকার। পরিচালনা করবেন বিক্রম ভাট। ছবির পুরোটাই শুট করা হবে লন্ডনে।

-খবর দৈনিক ইত্তেফাকের। 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved